
ওয়াকআউট, ধূমপান, বুড়ো আঙুলে ঘটনাবহুল সেই সব দিন
যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের, বাদ-প্রতিবাদ আর বিরোধী দলের ওয়াকআউটে প্রথম অধিবেশনেই ছড়াল উত্তাপ, তা নিয়ে আলোচনা থেমে নেই। কিন্তু এমন পরিস্থিতি কি এবারই প্রথম? ইতিহাসে ফিরে তাকালে দেখা যাবে, এমন ঘটনা ঘটেছে আগেও। গণপরিষদ থেকে গত ১২টি সংসদের অধিবেশনের প্রথম দিনের অনেকটি ছিল ঘটনাবহুল।










