পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: সূর্যকে সব শক্তির উৎস কেন বলা হয়—ব্যাখ্যা করো।
উত্তর:
পৃথিবীতে আমরা যে কোনো ধরনের শক্তি ব্যবহার করি, তা সরাসরি বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। জীবাশ্ম জ্বালানি গুলো গলিত লাভার প্রভাবে তৈরি হয়েছে, যা সূর্যের তাপের একটি অংশ। এছাড়া উদ্ভিদের দেহে সাধারণত যে শক্তি সঞ্চিত থাকে, তা মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্য থেকে গ্রহণ করা শক্তি। সূর্যরশ্মির কারণেই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। তাই বলা যায়, সূর্যই সব শক্তির উৎস।

প্রশ্ন: স্প্রিংকে সংকুচিত করলে এটি কী ধরনের শক্তি অর্জন করে—ব্যাখ্যা করো।
উত্তর:
স্প্রিং সংকুচিত করলে এটি তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনের ফলে বিভব শক্তি অর্জন করে। এখানে স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি সরাসরি দৃশ্যমান বা অনুমানযোগ্য না হলেও, পরবর্তীতে এটি গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে অথবা এই শক্তি দিয়ে স্প্রিং সমপরিমাণ কাজ করতে সক্ষম হয়।

প্রশ্ন: তরঙ্গের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।
উত্তর:
উৎপত্তির কারণ অনুসারে তরঙ্গ দুই প্রকার: যান্ত্রিক এবং তড়িৎ চৌম্বক। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু তড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম লাগে না। অন্যদিকে, সঞ্চালনের ধরন অনুসারে তরঙ্গ অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য—এই দুই ভাগে বিভক্ত। অনুপ্রস্থ তরঙ্গে মাধ্যমের কণা তরঙ্গবেগের দিকের লম্বভাবে কম্পিত হয়, আর অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলো তরঙ্গবেগের সমান্তরালে কম্পিত হয়।

প্রশ্ন: তরঙ্গের বৈশিষ্ট্য কী কী?
উত্তর:
তরঙ্গের বৈশিষ্ট্যগুলো হলো:

১. প্রতিটি কণা পর্যাবৃত্ত গতি লাভ করে।

২. মাধ্যমের ভেতর দিয়ে নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়।

৩. কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় পরিবর্তিত হয়।

৪. মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না।

৫. মাধ্যমের প্রতিটি বিন্দুর চাপ ও ঘনত্ব একইভাবে পরিবর্তিত হয়।

প্রশ্ন: কীভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ শনাক্ত করবে—ব্যাখ্যা করো।
উত্তর:
অনুদৈর্ঘ্য তরঙ্গের প্রধান বৈশিষ্ট্য হলো এটি মাধ্যমে সংকোচন ও প্রসারণ সৃষ্টি করে সঞ্চালিত হয়। যদি কোনো তরঙ্গ এভাবে সংকোচন-প্রসারণ করে চলে, তবে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে শনাক্ত করা যায়। এখানে একটি সংকোচন ও একটি প্রসারণ মিলে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়। এছাড়া, এই তরঙ্গে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিক তরঙ্গের দিকের সমান্তরাল হয়।

  • এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা