চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: ৯ সহযোগী গ্রেপ্তার
দুই কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের ডিজিটাল ডট নেট (ডিডিএন) প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোহেন মিয়াসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই হামলার পরিকল্পনা করেছিলেন মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন।