বাংলাদেশে স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘হেলথ এক্সপ্রেস’ চালু করল উইপ্রো জিই হেলথকেয়ার
উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে নতুন একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। বগুড়া থেকে শুরু করে আগামী তিন মাসে ২০টির বেশি জেলায় আধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তির প্রদর্শনী, প্রোডাক্ট ডেমো ও হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।