শিশুর সামাজিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মুক্তকণ্ঠ ট্রাস্টের ১৭৮তম অনলাইন পরামর্শ সভায় শিশুর সামাজিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল আহমেদ।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মুক্তকণ্ঠ ট্রাস্টের ১৭৮তম অনলাইন পরামর্শ সভায় শিশুর সামাজিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল আহমেদ।
আমাদের ভারতকে প্রয়োজন, চীনকেও প্রয়োজন, আসিয়ান-সংশ্লিষ্ট অর্থনীতির সঙ্গে সম্পর্ক চাই, মুসলিম বিশ্বের সঙ্গে ঐতিহাসিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক চাই, পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও গণতান্ত্রিক সহায়তার সম্পর্ক চাই। এই বহুমুখিতা কোনো দোদুল্যমানতা নয়; বরং ছোট ও মাঝারি রাষ্ট্রের পরিণত কৌশল।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বিশ্বকাপের রাত জাগরণে ঘুমের ঘাটতি হলে পাওয়ার ন্যাপ হতে পারে সমাধান। তবে সঠিক সময়সীমা না মানলে তা হিতে বিপরীত হতে পারে।
২০০৩ সালের ৮ জুলাই কবি সুভাষ মুখোপাধ্যায় পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর সাহিত্যকীর্তি আজও সমান জীবন্ত ও প্রাসঙ্গিক। সময় যত এগিয়েছে, ততই নতুন অর্থে ফিরে এসেছে তাঁর কবিতা। সমাজে যখনই শোষণ, অবিচার কিংবা ফ্যাসিবাদের অন্ধকার বিস্তার লাভ করেছে, তখনই প্রতিবাদী যুবসমাজ সাহস ও সংগ্রামের ভাষা খুঁজে পেয়েছে তাঁর কবিতায়। সুভাষ মুখোপাধ্যায় কেবল ২১ বছরের তরুণ পদাতিক-এর কবি নন; তিনি ছিলেন আজীবন সংগ্রামে অবিচল এক পথিক। তাঁর কবিতা শুধু একটি সময়ের রাজনৈতিক উচ্চারণ নয়, বরং ন্যায়, মানবমুক্তি ও প্রতিরোধের এক স্থায়ী কাব্যভাষা, যা যুগে যুগে মেহনতি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়ে যাবে। তাঁর বিখ্যাত কবিতার সেই অবিনশ্বর লাইন, যা চিরকাল মানুষের মনে আশার আলো জ্বেলে রাখবে: ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।’ (ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক)
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে থাকা সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মৌসুমি নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে; ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত মানুষকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
মেয়াদ শেষ হওয়ার চার দশক পরও ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন। ১৩৬ কোটি টাকার নতুন সেতুর কাজ আট বছর ধরে ঝুলে থাকায় স্থানীয় মানুষ ও স্থলবন্দরের ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মুখে।
রাজশাহীর শেখপাড়ার বেতপট্টিতে এখন মাত্র তিনটি দোকান টিকে আছে—এর একটি ফরিদুর রহমানের। ৭০ বছর ধরে তিনি বেতশিল্প ধরে রেখেছেন বলে জানিয়েছেন।
জার্মানিতে উচ্চশিক্ষায় ভর্তির জন্য বিভিন্ন ভাষা ও অ্যাপটিটিউড পরীক্ষার প্রয়োজন হতে পারে; বিশ্ববিদ্যালয়ভেদে শর্ত ভিন্ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোজ কত–কী দেখি আমরা! প্রতিটি স্ক্রল মানেই নতুন নতুন স্ট্যাটাস কিংবা ভিডিও।
কৃত্রিম বুদ্ধিমত্তার বড় প্রতিশ্রুতিগুলোর একটি হলো দক্ষতা বৃদ্ধি, যার অর্থ অনেক ক্ষেত্রে কর্মী ছাঁটাই।