প্রবল বন্যা পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য, এর আগে গতকাল রাতেই পৃথক দুটি আদেশের মাধ্যমে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সব জেলার জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।