রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) গত মঙ্গলবার এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এনসিইউকে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (আইএফওয়াই) প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারী ১৪৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিইউকের চিফ একাডেমিক অফিসার সুজান বার্টলেট। অন্যদিকে, এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মর্তুজা, চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম এবং প্রজেক্ট ডিরেক্টর নিল আপটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষাবিদ, একাডেমিক নেতৃবৃন্দ, শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান এবং শিক্ষা খাতের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এমআইই পাথওয়েজ।