বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী। বাউবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফলাফল দেখুন এখানে

বগুড়ার দুই বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়েছে।

এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ স্কুলে পাঠের সঙ্গে উপকরণের মিল নেই। ফলে শিক্ষার্থীরা মুখস্থনির্ভর হয়ে পড়ছে।