গোয়াইনঘাটে ধর্ষণের মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা
ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় বড় ভাই ও ভাতিজাদের হাতে খুন হলেন বাবা; পুলিশ একজনকে আটক করেছে।
ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় বড় ভাই ও ভাতিজাদের হাতে খুন হলেন বাবা; পুলিশ একজনকে আটক করেছে।
সন্তানদের দুষ্টুমি ও বউ-শাশুড়ির ঝগড়ায় অতিষ্ঠ হয়ে সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশুসন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করে নিখোঁজের নাটক সাজিয়েছেন বাবা কামরুল ইসলাম। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ও প্রথম স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মেয়ের শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে মারধরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবুল বাশার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুরের নগরকান্দায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী মাহমুদার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে। পুলিশ দুজনকে আটক করে তদন্ত করছে।
চট্টগ্রামের পটিয়ায় কলা চুরি জেরে সৃষ্টি হওয়া বিরোধে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর পবাতে ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক (৪২) নামের জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়নে বেকারত্বের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একমাত্র ছেলে রিমনের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
যশোরে মাদক নিয়ে বিরোধের জেরে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ১৪টি মামলার আসামি শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় ১১ মামলার আসামি এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলার দেবীনগর গ্রামে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে ফারুক হোসেন ও আবদুল শেখ নিহত হয়েছেন। ঘটনায় জড়িত মিন্টুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই সন্তানের সামনে স্ত্রীর হাত-পা বেঁধে ও চুল কেটে নির্যাতনের অভিযোগে নাজমুল শেখ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বাসাভাড়া বকেয়া নিয়ে বিরোধের জেরে লালবাগে মারধরের পর মো. স্বপন নামের এক ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় বাড়িওয়ালা রিজভী ও তাঁর সহযোগী রোহানকে আটক করেছে পুলিশ।