স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের তালিকায় রামেন নুডলস বর্তমানে বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা ভিন্ন স্বাদের নুডলস পছন্দ করেন, তাদের জন্য এটি একটি চমৎকার রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই আন্তর্জাতিক জনপ্রিয় খাবারটি।

এই রেসিপিটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
একটি আস্ত মুরগি, ২ লিটার পানি, আধা চা-চামচ আদা স্লাইস, ৩টি রসুনের কোয়া, আধা কাপ পেঁয়াজ, ১ চা-চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এছাড়া প্রয়োজন হবে ২৫০ গ্রাম মুরগির বুকের মাংস, ৪টি চিংড়ি, ২টি মাশরুম স্লাইস, ১টি বেবি কর্ন, ১ চা-চামচ সুইট কর্ন, ১ চা-চামচ মটরশুঁটি, ৪টি টমেটো স্লাইস, ৫–৬টি ক্যাপসিকাম স্লাইস, ৪টি গাজর স্লাইস, ২ চা-চামচ সয়া সস, ২–৩টি পছন্দমতো পাতা এবং প্রয়োজনমতো সেদ্ধ ডিম।

প্রস্তুত প্রণালী:
প্রথমে মুরগি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে ২ লিটার পানি দিয়ে মুরগি সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় পানির ওপর ফেনা জমে উঠলে একটি চামচ দিয়ে তা সরিয়ে ফেলতে হবে। এরপর স্টকটি ২০-২৫ মিনিট ফুটিয়ে তাতে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ ও লবণ মিশিয়ে চুলায় মৃদু আঁচে আরও ১ ঘণ্টা রাখতে হবে। এতে স্টকের ওপর একটি স্তর তৈরি হবে।

পরবর্তী ধাপে, ওই স্তরটি সরিয়ে একটি পাতলা কাপড় দিয়ে স্টকটি ছেঁকে নিতে হবে। এবার এই মুরগির স্টকের পানিতে সয়া সস মিশিয়ে মুরগির বুকের মাংস সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে। এরপর সাজিয়ে সব মসলা দিয়ে মেখে নিতে হবে।

মাংসটি প্রস্তুত করতে প্যানে অল্প তিলের তেল গরম করে দুই পিঠ হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাংসগুলো আধা ইঞ্চি পুরু করে স্লাইস করে কাটুন।

সবশেষে পরিবেশনের জন্য একটি পাত্রে সেদ্ধ নুডলস নিন। তার ওপর তৈরি করা গরম স্টক ঢেলে দিন। এবার একে একে বাকি সব উপকরণ যেমন—চিংড়ি, মাশরুম, বেবি কর্ন, সুইট কর্ন, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, গাজর এবং সেদ্ধ ডিম সাজিয়ে পরিবেশন করুন গরম গরম রামেন নুডলস।