ভাতের খাবারে বৈচিত্র্য আনতে লেমন রাইস হতে পারে দারুণ একটি পছন্দ। খুব অল্প সময়ে এবং সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই বিশেষ পদটি।
প্রয়োজনীয় উপকরণ:
পোলাওয়ের সেদ্ধ চাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল আধা কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ, লেমন রাইন্ড ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, বুটের ডাল ২ টেবিল চামচ, মাষ কলাইয়ের ডাল ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, কাজুবাদাম আধা কাপ, শুকনা মরিচ ৬টি, কারিপাতা ১ মুঠো, হলুদগুঁড়া ১ চা-চামচ, কালো শর্ষে ১ চা-চামচ এবং আদাকুচি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী:
প্রথমে পোলাওয়ের চাল লবণ দিয়ে ঝরঝরা করে ভাত রান্না করে নিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এরপর একটি ছড়ানো পাত্রে তেল গরম করে শুকনা মরিচের ফোড়ন দিয়ে কালো শর্ষে দিতে হবে। শর্ষে ফুটতে শুরু করলে ধুয়ে রাখা বুটের ডাল মিশিয়ে দিতে হবে। এর কিছুক্ষণ পর এতে কাজুবাদাম, আদাকুচি ও কারিপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে ৩-৪ মিনিট দমে রেখে লেমন রাইন্ড ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন। উল্লেখ্য, কারিপাতা ছাড়াও এই রান্নাটি করা সম্ভব।