সাদা তিল: ১৫০ গ্রাম
আখের গুড়: ২০০ গ্রাম
পানি: পরিমাণমতো
মোটা তলাযুক্ত কড়াইয়ে তিল হালকা করে ভেজে নিতে হবে।
তিল থেকে সুন্দর ঘ্রাণ এলে তা নামিয়ে ফেলুন।
গুড় আর পানি একসঙ্গে কড়াইয়ে জ্বাল দিন।
গুড়ে আঠালো ও চ্যাটচ্যাটে ভাব আসলে তিল দিয়ে দিন এর মধ্যে।
এ সময় চুলা বন্ধ রাখুন।
এবার নামিয়ে গরম অবস্থায় নাড়ু আকারে বানিয়ে ফেলুন।