সাবুদানা ১ কাপ
বিভিন্ন রকম সবজি (ছোট কিউব করে কাটা) ১ কাপ
ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ
গোটা জিরা ১ চা-চামচ
আদাকুচি আধা চা-চামচ
কাঁচা মরিচকুচি ২-৩টি (ঝাল অনুযায়ী)
লবণ স্বাদমতো
চিনি আধা চা-চামচ
কারিপাতা ১০-১২টি (সুগন্ধের জন্য)
লেবুর রস ১ টেবিল চামচ
ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ
অতিরিক্ত স্টার্চ দূর করতে ৩-৪ বার ভালো করে সাবুদানা ধুয়ে নিন। ৪-৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন।
সাবুদানা পানি শুষে ফুলে উঠবে, হাত দিয়ে চাপলে একদম নরম হয়ে যাবে, দানাগুলো ঝরঝরে থাকবে।
কড়াইতে ঘি/তেল গরম করুন। গরম হলে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
ওই তেলের মধ্যেই গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইতে দিয়ে দিন।
এবার সাবুদানায় লবণ আর চিনি মেশান। সেই সাবুদানা কড়াইতে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে অনবরত হালকা হাতে নাড়তে থাকুন।
২-৩ মিনিট নাড়ার পর যখন দেখবেন সাবুদানার দানাগুলো কাচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, কড়াই ঢাকা দিয়ে একদম কম আঁচে ২ মিনিটের জন্য দমে রাখুন।
ঢাকনা খুলে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কারিপাতা দিন, ধনেপাতা দিন। হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।
পরিবেশন করুন গরম গরম।