মুরগির মাংস: দেড় কেজি

আদাবাটা: ২ চা-চামচ

রসুনবাটা: ১ চা-চামচ

সয়া সস: ১ চা-চামচ

বাদামবাটা: ১ টেবিল চামচ

পোস্তদানাবাটা: ১ চা-চামচ

পেঁয়াজবাটা: ২ টেবিল চামচ

শর্ষেবাটা: ১ টেবিল চামচ

সয়াবিন তেল: আধা কাপ

তন্দুরি মসলা: ১ টেবিল চামচ

কাশ্মীরি মরিচের গুঁড়া: ১ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

জিরাগুঁড়া: ১ চা-চামচ

লেবুর রস: ২ টেবিল চামচ

আমের আচার: ২ টেবিল চামচ

কমলার জেলি: ২ চা-চামচ

ক্রিম: আধা কাপ

শর্ষের তেল: সিকি কাপ

তরল দুধ: ১ কাপ

মুরগি ৮ থেকে ১০ টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে কাঁটাচামচ দিয়ে কেচে নিতে হবে।

ক্রিম ছাড়া সব উপকরণ দিয়ে মুরগির মাংস ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন।

এরপর মসলা থেকে মুরগি তুলে অল্প তেলে ফ্রাই প্যানে বেশি আঁচে ভেজে নিতে হবে।

বাকি মসলাগুলো ১ কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এতে মাংস দিতে হবে।

এবার ক্রিম ও ১ কাপ দুধ দিয়ে নেড়ে মাংসে দিন।

দমে ঢাকনা দিয়ে রান্না করতে হবে।

যখন তেল উঠে চকচকে হবে, তখন নামিয়ে পরিবেশন করতে হবে।