পরিবেশ বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে সুন্দরবনের ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ
পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং ইসিএ বিধিমালা লঙ্ঘনের দায়ে সুন্দরবন সংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং ইসিএ বিধিমালা লঙ্ঘনের দায়ে সুন্দরবন সংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সাতক্ষীরার তালা উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মেয়েকে মারধরের তিন দিন পর একাদশ শ্রেণির ছাত্রী নীলা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্ব দেওয়া প্রধান অভিযুক্ত নুর ইসলাম নুরুকে বাদ দিয়ে মামলা দায়ের করায় ওসির ভূমিকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।
প্রচলিত মাটি বা খড়ের প্রতিমার বদলে এবার সোলার ককশিটে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা। সঙ্গে থাকছে ভাসমান সেতু, ডিজিটাল আলোকসজ্জা ও বিশেষ লাইটিং শো। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে দুর্গাপূজার আগেই দর্শনার্থীদের...
সাতক্ষীরার তালা উপজেলায় এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং তিনজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার তালা উপজেলায় মাদকবিরোধী তথ্য দেওয়ার অভিযোগে গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে তিন ব্যক্তি। ভুক্তভোগী থানায় জিডি করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে দুটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় লোকজন এবং মাদক কিনতে আসা দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা ও ৬৫০টি মুরগি লুটপাটের ঘটনায় আছাফুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা শহরে দোকানদারের সঙ্গে কয়েকজন তরুণের মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ খুন হয়েছেন।
সাতক্ষীরার দেবহাটায় জমি বিরোধের জেরে পোল্ট্রি খামারে হামলা ও লুটপাটের ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে ৬৫০ মুরগি ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
দুই বছর পর আজ বৃহস্পতিবার আবার সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে গুড়পুকুরের মেলা বসেছে। প্রথম দিনেই ভিড় ছিল লক্ষণীয়।
সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে ছাদ ধসে পড়ল; শিক্ষার্থীরা নিরাপদ ছিলেন
আজ জাতীয় কন্যাশিশু দিবস। এবারের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে পড়ার পর গভীর রাতে রিং বাঁধ তৈরি করে জোয়ারের পানি ঠেকানোর চেষ্টা করেন গ্রামবাসী।
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে একসময় চিংড়িঘেরের ভেড়ি অনাবাদি পড়ে থাকত। সেই ভেড়িতেই এখন অসময়ের তরমুজ চাষ করে বাড়তি আয় করছেন শতাধিক কৃষক। কৃষি বিভাগের সহায়তায় মাচা পদ্ধতিতে সুপ্রিম হানি,...
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া-শ্রীপুর এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে দিন...
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে বেড়িবাঁধে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সংস্কার ও স্থায়ী...
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বড় একটি অংশ পড়েছে সাতক্ষীরায়। দেশের ছয়টি জেলাজুড়ে বিস্তৃত এই বনাঞ্চলের কাছাকাছি সড়কপথে যাওয়া যায় সাতক্ষীরা থেকে। ফলে প্রতিবছরই দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে...
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালি মুন্ডাপাড়ায় এবার তাই কারামগাছের বদলে পূজার স্থানে রাখা হয়েছিল পিপুলগাছের একটি ডাল।
সাতক্ষীরার আশাশুনির বুড়িয়া মন্দিরে শারদীয় দুর্গোৎসবে ৩৫ হাজার মুক্তাখচিত ১৩টি প্রতিমা স্থাপন করা হচ্ছে, যা উৎসবের প্রধান আকর্ষণ হবে।
কারখানায় সারি সারি সাজানো বাহারি নকশার মাটির টালি। কোনোটির গায়ে ফুলের নকশা, কোনোটি ঘরের। কোনোটির আকার বর্গাকার, আবার কোনোটি আয়তাকার।