সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের sentence দিয়েছেন আদালত। একই সাথে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন। এই অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাস করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের নথি অনুযায়ী, ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, নির্যাতিত কিশোরীটি জন্ম থেকেই বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে তার নানির সাথে বসবাস করে আসছিল।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপের আড়ালে নিয়ে কিশোরীটিকে ধর্ষণ করেন ইব্রাহিম। এসময় কিশোরীর গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন এবং ইব্রাহিমকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।

এই ঘটনার পর কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আকবর আলী জানান, "মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।"