সাইবার সুরক্ষা আইনে কারাদণ্ডের বিধান বাতিলের দাবি
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সুরক্ষা আইনে কারাদণ্ড বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সুরক্ষা আইনে কারাদণ্ড বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশন।
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন এইচআরএসএস।
সাইবার সুরক্ষা আইনের নতুন খসড়ায় মানহানি ও গুজবের শাস্তি কমানোর প্রস্তাব করা হলেও মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
অনলাইন প্রতারণার অভিযোগে কক্সবাজারে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে চীনা দূতাবাসের জিম্মায় জামিন দিয়েছে আদালত।
সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রীকে চিঠি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অনুমতি ছাড়া ফেসবুকে ছবি প্রকাশ ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে ওয়্যারড্রপে লুকিয়ে থাকা অবস্থায় ফাইম হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনলাইনে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এ রাজনৈতিক সমালোচনা ও রম্যর জন্য কাউকে অপরাধী না করার পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় ১২ দফা সুপারিশ করেছে সম্পাদক পরিষদ।
ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সমালোচনা করেন নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী।
অনলাইনে নারীদের প্রতি অশালীন মন্তব্যের বিরুদ্ধে সামাজিক জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে ‘নো মোর সাইলেন্স’ গ্রুপটি। মন্তব্যকারীদের পরিচয় প্রকাশের পাশাপাশি তথ্য যাচাই ও আইনি সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিএনপি 'ডিজিটাল ফ্যাসিবাদ' কায়েম করতে চাইছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সুবিধামতো আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারে না।
ফেসবুকে নারী সেজে ইতালিপ্রবাসীকে বিয়ে করে ৩ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে শান্ত আলী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
নারী পরিচয়ে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের পর তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরে শান্ত আলী ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইবার অপরাধ দমনে শক্তিশালী আইনের প্রয়োজন থাকলেও অস্পষ্ট বিধান যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয় বলে মত দিয়েছেন এবি পার্টির নেতারা।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী এবং ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এই আইনের...
তদন্তাধীন মামলার কার্যক্রম বাতিল এবং বাতিল হওয়া মামলার ক্ষেত্রে কোনো কার্যক্রম গ্রহণ না করা সম্পর্কিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ তথা সাইবার সুরক্ষা আইনের বিধান প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিরোধী দলের আশঙ্কা ও সরকারের ব্যাখ্যা।
বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর জামিনে মুক্তি পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ নিয়ে আলোচনা হয়েছে।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী খসড়া নিয়ে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।