২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পদক্ষেপ নেবে
তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাবের জন্য ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে নিম্নতম মজুরি বোর্ড, অন্যথায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাবের জন্য ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে নিম্নতম মজুরি বোর্ড, অন্যথায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
দায়িত্বশীল পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করে দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন।
চলমান শ্রম আন্দোলনে আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনের আঞ্চলিক পর্যায়ের ১২ শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশি হয়রানির অভিযোগ করা হয়েছে।
বিনিয়োগকারীদের সংগঠন বেপজিয়া অঞ্চলভেদে ইপিজেড শ্রমিকদের জন্য আলাদা ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বড় শহরের জন্য ১৬ হাজার ৬০৫ টাকা এবং গ্রামীণ এলাকার জন্য ১৩ হাজার ৫৩০ টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সংগঠন এএএফএ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে এই অনুরোধ জানানো হয়েছে।
মালিক বলছেন টাকা নেই, শ্রমিক বলছেন পেট চলে না। এই দুই সত্যের মাঝখানে লাভবান হচ্ছে বিদেশি ক্রেতা। পোশাকশিল্পের এই সংকট ও সমাধানের পথ নিয়ে বিশ্লেষণ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের চেষ্টা, পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে পোশাক শ্রমিকদের জন্য ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছেন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজ বুধবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা, যার ফলে মহাসড়ক অবরোধ ও ৩৯টি কারখানা বন্ধ হয়ে গেছে।
রাজধানীতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর তা ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
দুদিনের শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সকাল থেকে একাধিক স্থানে সড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন এক সাংবাদিক।
মজুরি প্রস্তাব দিলে বিশৃঙ্খলার আশঙ্কা করে সরকার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করায় ক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারের একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় সভাটি শুরু হওয়ার কথা থাকলেও বোর্ড সচিবের নোটিশে তা স্থগিত করা হয়।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে আজ তৃতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড, যেখানে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।
চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও তুরস্কসহ সাত দেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি বলে এইচঅ্যান্ডএম গ্রুপের তথ্যে জানা গেছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিক অসন্তোষ ও কারখানায় ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১১টি কারখানা বন্ধ এবং আরও ৬টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
২০১৩ ও ২০২৩ সালে মালিকপক্ষের কম মজুরি প্রস্তাব ঘিরে পোশাক শ্রমিকদের বড় আন্দোলন হয়। এবার ৩২ হাজার টাকার দাবির বিপরীতে মালিকদের প্রস্তাব কত হবে?