দুমকি কলেজ মাঠে পরিত্যক্ত গুলি উদ্ধার
পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিটি কোথা থেকে এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিটি কোথা থেকে এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারায় পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বড় ধরনের উদ্ধার তৎপরতা শুরু করেছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জন বাংলাদেশি স্রোতে ভেসে ভারতীয় জলসীমায় চলে যান। তাঁদের জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কুমিল্লার মনোহরগঞ্জে ডোবা থেকে উদ্ধার ১৭ বছর বয়সী অটোরিকশাচালক আরমান হোসেনের গলিত মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ১০ বাংলাদেশিকে বিএসএফ উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে। এতে একজন নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। থানা থেকে লুট হওয়া এই অস্ত্রগুলো মসজিদে রাখা ছিল বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।
কুড়িগ্রামের রাজারহাটে একটি ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে পাঁচজন তলিয়ে যাচ্ছিলেন।
নরসিংদীর শিবপুর উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসলের সময় নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন এক যুবক।
মধুপুরে স্থানীয়দের সহযোগিতায় ৪ হাজার পিসের বেশি ইয়াবা উদ্ধার। মাদক কারবারি হাফিজ উদ্দিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর আরমান ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বরগুনার তালতলী উপজেলায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। পরে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ইউনিট চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে।
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় ডিবি'র অভিযানে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার; ছাত্রদল নেতা পালিয়ে গেলেও দুই সহযোগী গ্রেপ্তার।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে খেলতে গিয়ে কক্ষের ছিটকিনি দিয়ে আটকা পড়ে দুই বছরের শিশু আবদুল্লাহ। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ভোলার মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় পাড় ধসে নদীতে পড়ে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন।
মুন্সিগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক আটকা পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় তিনি জীবিত উদ্ধার হয়েছেন।
আগুন লাগা ফেরিটির নাম ‘এমভি জুন অ্যাস্টার’। ফেরিটিতে ১৩৪ জন আরোহী ছিলেন।
কেরানীগঞ্জে বাসায় রেখে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে প্রশাসন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে নিয়ে যাওয়া আড়াই হাজারের বেশি ব্লক উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকায় এবং মা উধাও হওয়ার অভিযোগে তিন শিশু রাস্তায় অসহায় অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় চৌকিদার তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
১২টি জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক কাদাপানিতে তলিয়ে, ভেতরে প্রায় ৯০০ কর্মী-শ্রমিক আটকা পড়েন।
কুমিল্লার বরুড়ায় ফসলি জমিতে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে।