প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: নতুন সময়সীমা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য তথ্য এন্ট্রি, যাচাই, কেন্দ্র নির্বাচনসহ কার্যক্রমের নতুন সময়সীমা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৩১ মার্চের মধ্যে তথ্য এন্ট্রি ও যাচাই সম্পন্ন করতে হবে। সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।