দেশের সকল দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ছয়টার বদলে রাত সাতটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হবে। এ ব্যাপারে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানিসংকট দেখা দিয়েছে বলে সরকার সন্ধ্যা ছয়টায় সব দোকানপাট ও শপিং মল বন্ধ করার ঘোষণা দিয়েছিল। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।






