জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা এখন ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১ এপ্রিল ২০২৬ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করবেন এবং প্রাথমিক আবেদন ফি ১০০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ১৬ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন দেখুন।






