গফরগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের ঘেরে ডেকে নিয়ে মহিদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের ঘেরে ডেকে নিয়ে মহিদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
পেট্রোলে ইথানল মেশানোর সরকারি নীতির প্রতিবাদে এবং সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ীর পদত্যাগের দাবিতে ভারতে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন ‘ই-২০ জনতা পার্টি’ (ইজেপি)।
বাঘা ইউএনওর কার্যালয়ের সামনে সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে ছাত্রদলের নেতা-কর্মীরা গত শনিবার বিক্ষোভ করেন। পরে ফল স্থগিত ও আবেদনের মেয়াদ ২৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে ধোবাউড়া থানার ওসিকে ফোন করে বিভ্রান্ত করার অভিযোগে জহিরুল ইসলাম নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশবান্ধব কৃষি ও জলবায়ু-সহনশীল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জুলাই গণ-অভ্যুত্থানকে নাগরিক সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
মাদারীপুরের রাজৈরে শ্বশুরবাড়ির উঠানে রাখা ধানের গোলার ভেতর লুকিয়ে থাকা মুন্টু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি সামিরুল শাহ নামে এক চা বিক্রেতাকে হত্যা করেছিলেন।
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে হিরণ মিয়া (২৮) ও মাসুদ মিয়া (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।
রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিলে বক্তারা জানান, জামানতবিহীন ক্ষুদ্রঋণের ক্ষেত্রে খেলাপির হার জামানতসহ বিতরণ করা ঋণের চেয়ে কম।
২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে ডিফেন্ডার সিডনি কাবরালের বাঁকানো শটে করা গোলটি টুর্নামেন্টের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল অবকাঠামো লক্ষ্য করে সরাসরি বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ২০১৯ সালের পর এবারই প্রথম এই অঞ্চলে হুথিদের এমন বড় হামলার ঘটনা ঘটলো।
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফ এবং ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করার ঘোষণা দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।