কেরানীগঞ্জে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে ৩০ থেকে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে ৩০ থেকে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদাবাজিসহ ১৮টি মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যে ছয় বছরের এক শিশুকে উত্ত্যক্ত করার অভিযোগে ফেনী মডেল থানার পুলিশ মোজাম্মেল হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। ঘটনায় আরও দুই আসামি পলাতক রয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বান্দরবানের রুমা উপজেলায় বগা লেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাদ থেকে মোটরসাইকেলসহ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা-পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকায় গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে সামনের দিকে যাওয়ার সময় পাহাড়ি খাদে পড়ে মো. জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করেছে।
ফেনী সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনার পূর্বধলায় বিয়ের অনুষ্ঠানে প্রেমিকার উপস্থিতিতে বিয়ে ভেঙে যাওয়ার পর বরের বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় রোকসানা ওরফে পিনু (৪২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ; প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যার সম্ভাবনা এবং স্বামীর আচরণ সন্দেহজনক বলে জানা গেছে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বরের প্রেমিকা দাবি করা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ব্লুটুথ স্পিকারের ভেতর থেকে ১১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এসব ইয়াবা নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।