কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক উত্থান-পতন কিংবা সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার ইঙ্গিত রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বিশেষ বার্তা।
একনজরে দেখে নেওয়া যাক সোমবার (১৬ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
পরিবারের সদস্যদের সঙ্গে রাতে বাইরে কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে উত্তেজনাপূর্ণ কোনো কাজে জড়াবেন না। শীতপ্রধান কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। অংশীদারি ব্যবসায় নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। আর্থিক দিক থেকে বেশ কিছুটা লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গী আপনার কথায় সন্তুষ্ট না-ও হতে পারেন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
মনে গভীর কোনো চিন্তা ঘুরপাক খেতে পারে। সন্তানদের পড়াশোনার পেছনে অর্থ ব্যয় হতে পারে। তবে সম্পদ এবং শরীর—উভয় দিক থেকেই নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। বাড়ির সদস্যরা কোনো পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে চাইবেন না। প্রেমের ক্ষেত্রে কিছুটা ঝামেলা দেখা যাচ্ছে। জীবনের ছন্দ বজায় রাখতে হলে কথা বলার সময় মিষ্টি ভাষা ব্যবহার করা জরুরি।
মিথুন (২১ মে–২০ জুন)
শারীরিক সুস্থতার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেওয়ার ফলে শারীরিক চাপ বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আপনি পারিবারিক সম্পর্ককে কতটা মূল্য দেন, তা পরিবারের সদস্যরা বুঝতে পারবেন। বিকেলের পর বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হতে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
জীবনসঙ্গীর কাছে মনের কথা প্রকাশ করতে গিয়ে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। কাজের প্রতি আপনার নিষ্ঠা দেখে অফিসের বস খুশি হবেন। তবে আত্মবিশ্বাসের অভাব থাকলে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন। খাবারের তালিকায় শাকসব্জির পরিমাণ বাড়াতে পারেন। খুব বেশি ভিড়ের জায়গা এড়িয়ে চলাই শ্রেয়।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
পারিবারিক কলহ হতে পারে, তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। মা-বাবার কোনো সিদ্ধান্ত আপনার পছন্দ হবে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে টাকা এবং স্বাস্থ্যের বিষয়ে। পুরোনো কোনো কাজের সাফল্য আপনাকে নতুন করে উৎসাহিত করতে পারে। গাড়ি কেনার উদ্যোগ নিতে পারেন। তবে কারো সম্পর্কে কোনো মন্তব্য করতে যাবেন না।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকতে পারে এবং সঞ্চয়ের পরিমাণও বাড়বে। যারা আপনার প্রতি হিংসা পোষণ করেন, তাদের কাছে গোপন কথা বলবেন না। বাইরের ঝামেলা বাইরেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন, ঘরে নিয়ে আসবেন না। দীর্ঘদিনের জমে থাকা কাজ সম্পন্ন হতে পারে। অফিসে নিয়মিত কাজের দায়িত্ব থেকে সরে এসে নতুন কোনো কাজ দেখাতে পারবেন। তবে প্রেমে কোনো বোঝাপড়া করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পরিবারের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে যুক্তির আশ্রয় নিন। ভালো সময় কাটানোর জন্য স্বামী বা স্ত্রীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করে নিন। সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। যেকোনো চ্যালেঞ্জ জয় করার মতো শক্তি আপনার থাকবে, তবে মনে দোদুল্যমান ভাব থাকলে চলবে না।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
প্রেমে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে অনুশোচনা হতে পারে, তাই বিয়ের বিষয়ে সময় নিয়ে ভাবুন। কোনো কাজের জন্য অস্থিরতা বাড়তে পারে। কেউ আপনাকে অতিরিক্ত আয়ের প্রস্তাব দিতে পারে। তবে বাজেটের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। হঠাৎ রাগ প্রকাশ করলে ঝগড়া হতে পারে, তাই শান্ত ও সংযত হয়ে কথা বলুন।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
স্বামী বা স্ত্রীর কোনো কথায় মনে আঘাত পেতে পারেন। ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যয় করতে হবে। পর্যাপ্ত খাওয়া এবং ঘুম প্রয়োজন। দিনের শেষে দীর্ঘদিনের পড়ে থাকা কোনো কাজ শেষ হতে পারে। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে কথা বলার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মাথায় নতুন কোনো ধারণা উদয় হতে পারে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। সংসারজীবন এবং পেশার মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। মা-বাবার সঙ্গে সময় কাটানো এবং তাদের মতামতের গুরুত্ব দেওয়া প্রয়োজন। মন ভ্রমণের প্রতি আকৃষ্ট হবে এবং এই সময়ে ভ্রমণে শান্তি অনুভব করবেন। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরলে সমস্যা সহজেই সমাধান হবে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। কর্মব্যস্ততা থাকবে। কাজের চাপ ও দায়িত্বের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে। তবে মানসিক শক্তির জোরে সব কাজ সুন্দরভাবে সামলাতে পারবেন। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকতে পারে। নতুন কোনো সম্পর্ক গড়ে তোলার আগে গভীরভাবে চিন্তা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, এই বিষয়ে সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। বাড়ির কোনো বিশেষ কাজ থাকলে তাতে মনোযোগ দিন। প্রেমের ক্ষেত্রে অহঙ্কারকে সামনে আসতে দেবেন না। যারা অংশীদারি ব্যবসা করেন, তাদের সতর্ক থাকতে হবে। সকালের দিকে হজমের সমস্যা হতে পারে। যাদের খুব জরুরি কাজ আছে, তাদের জন্য দিনের শেষ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।