নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কর্মক্ষেত্রে কাজের চাপ, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কেউ সুখবর পেতে পারেন, আবার কাউকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেখে নেওয়া যাক মঙ্গলবারের (২০ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী লেখা থাকতে পারে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
অতীতের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। হাতের কাজ দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সকালের দিকে হাতে কিছু অর্থ আসতে পারে। কোনো আত্মীয়ের বাড়িতে দাওয়াত পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে শান্তি থাকবে। ব্যবসার জন্য দিনটি ভালো। বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)
দাম্পত্য সমস্যা বাড়তে পারে। মানসিক সুস্থতার জন্য বই পড়ুন। নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায় উন্নতি করতে পারবেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে চলতে পারে। প্রেমঘটিত ব্যাপারে আনন্দ পাবেন। পরিমিত পরিমাণে খান, কারণ পেটের সমস্যা বাড়তে পারে।

মিথুন (২১ মে–২০ জুন)
প্রেমের সম্ভাবনা আছে কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। স্বামী বা স্ত্রী একটু অশান্তি করতে পারে। তবে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে।

ব্যবসার জন্য বড়সড় পরিকল্পনা করতে পারেন। কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। কোনো ঈর্ষাপরায়ণ ব্যক্তির ব্যবহারে দুঃখ পেতে পারেন। বাচ্চারা কিছু অবাক করা কাজ করবে তাতে আনন্দ পাবেন।

কর্কট (২১ জুন–২২ জুলাই)
আজকের দিনটি আপনার ব্যবসার জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর অন্যতম হতে পারে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। তবে অফিসে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে।

বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। বাজে কোনো বিষয়ে জড়িয়ে পড়বেন না। প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করুন।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
সঞ্চয়ের ওপর নজর রাখুন এবং ব্যবসায় খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কারণ ব্যয় বাড়তে পারে। যদি সম্ভব হয় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

অফিসে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। গোপন তথ্যগুলো অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে ভাবুন। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন।

কন্যা (২৩ আগস্ট –২২ সেপ্টেম্বর)
অন্যের বিষয়ে অযথা নাক গলাবেন না, তাতে অশান্তি বাড়তে পারে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন।

কর্মস্থানে একটু চাপ থাকবে। তবে অফিসে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করতে পারেন। স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে পারেন। বাবার জন্য কোনো আটকে থাকা কাজ সফল হতে পারে। আপনার আচার-ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার।

তুলা (২৩ সেপ্টেম্বর–২০ অক্টোবর)
বাচ্চাদের জন্য একটু খরচ বাড়তে পারে। বাড়িতে বড় অনুষ্ঠানের জন্য আলোচনা হতে পারে। স্বামী বা স্ত্রী বাইরে যাওয়ার সময় ভালো আচরণ করুন। যারা বেশ কিছু দিন ধরে ব্যবসায় খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন, তারা লাভের মুখ দেখতে পাবেন। দুপুরের পরে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
জীবনসঙ্গীর আচরণে বিরক্ত হতে পারেন। বন্ধুর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে। বিদেশে থাকা আত্মীয়ের কাছ থেকে কোনো দুঃসংবাদ পেতে পারেন।

অফিসে কাজের চাপ কম থাকবে। প্রেমের জন্য ভালো দিন। বাবার অসুস্থতার জন্য ব্যয় হতে পারে। তবে, তা নিয়ে খুব চিন্তা করার দরকার নেই। বাড়ির লোকেরা ব্যবসা পরিকল্পনা করতে সাহায্য করতে পারে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
ভালবাসার মানুষের উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। দাম্পত্যজীবনের পুরোনো দিনগুলোর কথা মনে পড়তে পারে। বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা ঝামেলার দিকে নিয়ে যেতে পারে।

কোনো বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। কর্মীদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করুন। ব্যবসায় বিনিয়োগের জন্য দীর্ঘ দিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো দরকারি আলোচনা হবওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
ভালোবাসার মানুষদের থেকে আঘাত পেতে পারেন। আপনার আর্কষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব অনেকের মন জয় করে নেবে। পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক অবস্থা এবং সঞ্চয় সম্পর্কে আলোচনা করতে পারেন।

আর্থিক অবস্থা ভালো থাকবে এবং ব্যবসায় চাপ কম থাকবে। তবে দুপুরের পরে কর্মস্থানে কোনো বিবাদ হতে পারে। বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কিছুটা বিরক্তিকর দিন কাটতে পারে। যতই সন্তুষ্ট করার চেষ্টা করুন না কেন, বাড়ির লোকেরা আপনার প্রতি বিশেষ খুশি হবে না। অনেক কিছুতে অর্থ ব্যয় হতে পারে। অর্থসংক্রান্ত সমস্যা মোকাবিলায় পরিকল্পনা করে চলা দরকার। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
কোনো বন্ধুর জন্য বড় সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। ভ্রমণ আনন্দের হলেও খরচ বেশি হবে। আর্থিক সমস্যা এড়াতে বুঝে ব্যয় করুন। জীবনসঙ্গীর কাছ থেকে প্রশংসা পাবেন। সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিন। মায়ের শরীরের জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হতে পারে।