কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অতিরিক্ত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের ক্ষেত্রে যেমন শুভ সূচনার ইঙ্গিত রয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে আজকের গ্রহ-নক্ষত্র।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা রয়েছে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
কাজের অত্যধিক চাপে ক্লান্তি ও অবসাদ অনুভব করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তি এবং ভালো সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। শারীরিক দিক থেকে বুকের সমস্যা ও পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে। বিদেশে অবস্থানরত কোনো বন্ধুর খবর পেতে পারেন। আয়ের সম্ভাবনা থাকলেও পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। কুটিল মানসিকতার কারণে বিবাদ এবং স্বজনদের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে শুভ সংবাদ মিলবে এবং আর্থিক সহায়তা পাওয়ার যোগ রয়েছে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
বুদ্ধির ভুলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন। সৎ উদ্দেশ্যে কাজ করেও অনেক সময় নিরাশ হতে পারেন। তবে কর্মক্ষেত্রে নিজস্ব দক্ষতার কারণে সম্মান ও অগ্রগতি লক্ষ্য করা যাবে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। তবে প্রিয়জনের আচরণে মনে কষ্ট পেতে পারেন। জলপথে ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি এবং পাওনা আদায় নিয়ে অশান্তি হতে পারে। শরীরের কোনো ক্ষতে সংক্রমণ হতে পারে। শিল্পীদের জন্য দিনটি বেশ অনুকূল।
মিথুন (২১ মে – ২০ জুন)
ব্যবসায় শুভ সুযোগ মিলতে পারে এবং লাভের মুখ দেখলেও পাশাপাশি খরচ বাড়বে। দীর্ঘদিনের পড়ে থাকা পুরনো কাজ শেষ করার জন্য এটি উপযুক্ত সময়। বাড়িতে কোনো শুভ কাজের আয়োজন হতে পারে এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে অবসাদ ও কঠিন সমস্যার মুখোমুখি হতে পারেন। বাবার স্বাস্থ্য, সন্তানের খরচ এবং নিজের বুকে-পিঠে ও পেটের কষ্টে উদ্বেগ বাড়বে। কর্মস্থানে সুনাম অর্জিত হলেও বিদেশে থাকা বন্ধুর জন্য মন খারাপ হতে পারে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে মেশার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। নতুন কাজ এবং হস্তশিল্পের প্রতি ঝোঁক বাড়বে, যা আপনার সুনাম বৃদ্ধিতে সহায়তা করবে। ব্যবসায়িক দুশ্চিন্তা কেটে গিয়ে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। লটারি থেকে আকস্মিক আয়ের সম্ভাবনা রয়েছে এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় বিপদ থেকে রক্ষা পাবেন। তবে শত্রুভয়, প্রিয়জনের খবরের অভাব, পায়ের যন্ত্রণা ও কুচিন্তায় মনঃকষ্ট থাকতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
বর্তমান জটিলতা কাটিয়ে উঠলে কর্মক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা সংক্রান্ত শুভ যোগাযোগ আসতে পারে এবং শিল্পীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘদিনের জটিল ব্যাধি থেকে মুক্তি মিলতে পারে। তবে কাজের অতিরিক্ত চাপ ও মানসিক কষ্ট থাকবে। সম্পত্তি নিয়ে আইনি পদক্ষেপ এবং আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে স্ত্রীর সঙ্গে অমিল ও খরচের চিন্তা বাড়বে। ধর্মে মতি এবং নিকট ভ্রমণের আলোচনা হতে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুদ্ধির জোরে বড় কোনো সংকট থেকে রক্ষা পাবেন। বিকেলের দিকে কোনো শুভ পরিবর্তন আসতে পারে এবং বন্ধুমহলে আপনার সুনাম ছড়াবে। ব্যবসায় নতুন সুযোগ এবং কোনো মহিলার থেকে সাহায্য মিলতে পারে। স্ত্রীর মন রক্ষা করতে আকস্মিক খরচ হতে পারে। অন্যদিকে ব্যবসায় মন্দা, চাকরিতে চাপ, প্রেমে বিচ্ছেদ, বিবাহ ও সম্পত্তি নিয়ে অশান্তি, কোমরে আঘাত এবং পেটের সমস্যা দেখা দিতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করলে শুভ ফল পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো। বাড়িতে অনেক অতিথির আগমন হতে পারে। তবে শিক্ষাগত যোগ্যতার অভাববোধের কারণে ভালো কাজের সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। সম্পত্তি কেনাবেচায় জটিলতা, সামাজিক কাজে বাধা ও ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্ক, হৃৎপিণ্ডে সমস্যা ও আঘাত পাওয়ার ঝুঁকি এড়িয়ে চলতে সাবধানে থাকুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
কথাবার্তার মাধ্যমে অন্যের মন জয় করতে পারবেন এবং দাম্পত্য কলহের অবসান ঘটবে। সংগীতচর্চায় আনন্দ লাভ হবে। তবে উচ্চাকাঙ্ক্ষী কারও প্ররোচনায় পড়ে অর্থহানির ঝুঁকি রয়েছে। সুযোগসন্ধানী ও শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্পত্তি নিয়ে আইনি জটিলতা, পরিবারে সন্তানকে নিয়ে অস্বস্তি ও মাঙ্গলিক আলোচনার সুযোগ রয়েছে। পেটের সমস্যা, অফিসে কাজের চাপ বৃদ্ধি এবং চলাফেরায় বাড়তি সতর্কতা জরুরি।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সকালের দিকে কাজের সূত্রে শুভ যোগাযোগ তৈরি হতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবান্ধব ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে কর্মস্থানে গোপন শত্রুদের চক্রান্ত ও বুদ্ধির ভুলে জটিলতা বাড়তে পারে। শেয়ারে নতুন বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ হবে। পরিবার ও ভাইদের সঙ্গে ভুল বোঝাবুঝি, মাথার যন্ত্রণা এবং মূল্যবান বস্তু হারানোর আশঙ্কা রয়েছে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
বাকপটুতার সৌজন্যে শত্রুর মন জয় করতে পারবেন। নতুন কাজের পরিকল্পনা ও প্রশাসনিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বুদ্ধির বলে কর্মক্ষেত্রের সংকট কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। চিকিৎসায় খরচ বৃদ্ধি ও দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, ব্যবসায় অশান্তি, চাকরিতে অনিচ্ছা এবং তৃতীয় কোনো ব্যক্তির কারণে প্রেমের সম্পর্ক ভাঙার আশঙ্কা রয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। শিক্ষায় সুযোগ ও বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ রয়েছে। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত অন্ধবিশ্বাসের খেসারত দিতে হতে পারে। হঠাৎ আইনি মামলায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কর্মে অনিচ্ছা, লিভারে সমস্যা, বিয়ে বা অন্য ক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত না নেওয়া এবং ব্যবসায় চাপ বা খরচ বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সৃজনশীল কাজে স্ত্রীর সহযোগিতা পাবেন। ব্যাংক ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। সাহসিকতার জন্য কর্মস্থানে ইতিবাচক সুযোগ তৈরি হতে পারে এবং বিরোধী মনোভাবের মানুষের সঙ্গে সখ্যতা গড়ে উঠতে পারে। কোনো নামী ব্যক্তি বা প্রবাসীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। অন্যদিকে অফিসে কোনো চক্রান্তের শিকার হওয়া, ভ্রমণের বাড়তি খরচ, বন্ধুর কারণে কষ্ট, সন্তানের চিন্তা ও বাবার সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।