কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে বাড়তি অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বিশেষ বার্তা।
একনজরে দেখে নেওয়া যাক রোববারের (১ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
যাদের চা পান করার অভ্যাস আছে, স্বাস্থ্যের কারণে তাদের একটু সতর্ক হতে হবে। স্বামী বা স্ত্রীর কথায় রাগ হলেও, রাগ নিয়ন্ত্রণ করুন। বৈদ্যুতিক জিনিস কেনার সময় ভালোভাবে যাচাই করে নিন। পুরোনো কোনো কথা মনে পড়তে পারে। অর্থ সঞ্চয়ের ইচ্ছা থাকলেও খরচ বৃদ্ধি পাবে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
কারও উপকার করার সুযোগ পাবেন। প্রতিবেশীরা সমালোচনা করতে পারে। মা-বাবার বিশ্বাস অর্জন করবেন। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী নিয়োগ হতে পারে। হাতের কাজ বা মাটির জিনিস তৈরির সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে – ২০ জুন)
জীবনে যে কোনো দিক থেকে চাপ আসতে পারে, সেই চাপে নাজেহাল অবস্থা দেখা দিতে পারে। কিন্তু আবেগী হলে চলবে না। কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সতর্ক হতে হবে। তবে শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। গাড়িচালকদের জন্যও বিশেষ সতর্কতা প্রয়োজন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
অফিসে অতিরিক্ত কাজ করতে হতে পরে। পরিবারের কারণেও হতাশ হতে পারেন। তবে কোনো দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে পেরে শান্তি পাবেন। কোথাও ভ্রমণে গেলে নিজের জিনিসের দায়িত্ব নিজেই নিন। প্রেমিক বা প্রেমিকাকে কোনো উপহার দিতে পারেন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
বাড়িতে অতিরিক্ত কাজের চাপ থাকায় স্ত্রীর কাজে সহায়তা করতে হতে পারে। অতিথি আগমনে খরচ কিছুটা বাড়তে পারে। মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে। কেউ খুব দামি কোনো উপহার দিতে পারে। নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করতে হতে পারে। কর্মস্থানে আত্মবিশ্বাস অটুট রাখবেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
আজ কোনো বিস্ময়কর ঘটনা ঘটতে পারে। ব্যবসার গোপন তথ্য কাউকে বলতে যাবেন না। নিজে গাড়ি চালাতে পারেন, তবে কারও গাড়িতে উঠতে যাবেন না। চিকিৎসা সংক্রান্ত কোনো কাজে অর্থব্যয় হতে পারে। সন্তানদের স্কুল বা কলেজ থেকে কোনো নোটিশ আসতে পারে। বাবার ব্যবহার একটু ভাবতে বাধ্য করবে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
আর্থিক দিকে বিশেষ উন্নতির সম্ভাবনা আছে। সঙ্গীর কোনো কাজ আপনাকে অবাক করে দিতে পারে। কোনো বিষয়ে দুশ্চিন্তা হতে পারে। নতুন করে কারও সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। দৈনন্দিন কাজ থেকে একটু বিরতি নিয়ে বিশ্রাম নিতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
স্বামী বা স্ত্রীকে তার পছন্দের কোনো উপহার দিয়ে খুশি করতে পারেন। পড়াশোনায় খুব ভালো ফল পেতে পারেন। লেখাপড়ার জিনিস দিয়ে কাউকে সাহায্য করুন। সঙ্গীর অনুপস্থিতিতে মন খারাপ থাকবে। অফিসে কারও দোষে কাজের ক্ষতি হতে পারে। ফল, সবজি বেশি করে খেতে পারেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বিনিয়োগের জন্য কারও পরামর্শ নিতে পারেন। ভ্রমণের উদ্দেশ্য সফল না-ও হতে পারে। জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং জীবনে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এমন কারও সঙ্গে দেখা হতে পারে, যার দ্বারা উপকৃত হবেন। বাড়ির বাচ্চাদের কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারেন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
আপনার জীবনে এমন কেউ আসতে পারে, যার অপেক্ষা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। পরিবারের জন্য সময় রাখুন, বিশেষ করে সন্তানদের জন্য। বাড়ির সাজসজ্জা বদলাতে ইচ্ছা করবে। উচ্চপদস্থ মানুষদের সঙ্গে মেলামেশায় উপকার হতে পারে। তবে কারও জিনিসের প্রতি লোভ করবেন না। পুরোনো কোনো ঘটনার কথা খুব মনে পড়তে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ভাইদের সঙ্গে বাড়ির বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে। ব্যবসার দিকে একাধিক পথ খুলে যেতে পারে, খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। ওষুধ খাওয়ার আগে ভালো করে দেখে নিন। কোনো জিনিস কেনার অগ্রিম টাকা দেওয়ার জন্য ভালো দিন। স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলতে যাবেন না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাস ধরে রাখুন। নতুন আশা নিয়ে কাজ করলে সাফল্য ও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কোনো কাজে নিযুক্ত হতে পারবেন। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আসতে পারে। বন্ধুর থেকে নিজেকে একটু দূরে রাখুন, না হলে সামান্য হলেও সমস্যা আসতে পারে।