নতুন সিদ্ধান্ত গ্রহণ, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক লেনদেন এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি রাশির জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতির উজ্জ্বল সম্ভাবনা থাকলেও, কারো জীবনে দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কারো জন্য সুখবর অপেক্ষা করছে, আবার কাউকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেখে নেওয়া যাক রবিবারের (১১ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী লেখা আছে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
ঋণ গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকুন এবং বুঝেশুনে সিদ্ধান্ত নিন। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে গভীরভাবে চিন্তা করুন। দুপুরের পর থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। প্রেমের বিষয়ে ধৈর্য্য ধরে এগিয়ে যান। বিনিয়োগ সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটালে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পুরোনো কোনো বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চেষ্টা করুন। স্ত্রীকে বিশেষ কোনো উপহার দিয়ে খুশি করতে পারেন। বাবার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার সুযোগ আসতে পারে। সন্তানের বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। বন্ধুর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিন।

মিথুন (২১ মে – ২০ জুন)
অফিসে কথা বলা এবং আচরণের ক্ষেত্রে সহজ ও স্বাভাবিক থাকার চেষ্টা করুন। কর্মচারীদের নিয়ম মেনে কাজ করার নির্দেশ দিন। ব্যবসার সাফল্যের দিকে বিশেষ নজর দিন। সুন্দর আচরণ বজায় রাখলে পেশাগত উন্নতির গতি বাড়বে। বিনিয়োগের বিষয়ে অভিজ্ঞ গুরুজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকবে। স্বামী-স্ত্রী উভয়েই দৈনন্দিন খরচের ওপর নিয়ন্ত্রণ বাড়ান। ব্যবসায়িক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)
চাকরিজীবীরা আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। নিষ্ঠার সাথে কাজ করার ফলে পরিস্থিতির উন্নতি হবে। বসের সঙ্গে আলোচনার সময় সহজ ও স্বাভাবিক আচরণ করুন। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সমাজসেবামূলক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে বুদ্ধিদীপ্তভাবে কাজ করুন, তবে অতি উৎসাহী হয়ে কোনো পদক্ষেপ নেবেন না। ব্যবসায় অর্থের বিষয়ে সামঞ্জস্য বজায় রেখে সামনে এগিয়ে যান।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
বাড়ির সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে নিজেদের উদ্দেশ্য সফল করতে পারবেন। বাইরে কোনো সম্পর্ক থাকলে আজ সাক্ষাতের সুযোগ আসতে পারে। প্রতিবেশীর প্ররোচনায় পা দেবেন না। জেদ ত্যাগ করুন, অন্যথায় সংসারে অশান্তি বাড়তে পারে। অপরিচিত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য্য ধরুন। সকালের দিকে কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে, তবে অফিসে শত্রুরা সক্রিয় থাকতে পারে। ব্যবসায় বাজেটের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
বাড়ির ছোটখাটো সমস্যাগুলোকে অবহেলা করবেন না। সন্তানের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন। চাকরিতে পরিস্থিতি অনুকূলে থাকবে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিল্পসংক্রান্ত কাজে সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে। ব্যবসার পরিস্থিতি ভালো থাকবে। সকালের দিকে ব্যবসার রুটিন আরও উন্নত করার চেষ্টা করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
অফিসের নির্ধারিত কাজগুলো সময়মতো শেষ করার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে আলসেমি পরিহার করুন। মহাজনের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে রাখুন। সংসারে বিভিন্ন বিষয়ে গতি আসবে এবং বড়দের কথা চিন্তা করুন। অফিসের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিন। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় বাড়ির সকলের সহযোগিতা পাবেন। আদালতের কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যান।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রতিবেশীর প্রয়োজনে সাহায্য করতে হতে পারে। নতুন ব্যবসায়িক আলোচনার সম্ভাবনা খুব ভালো। ভাইয়ে ভাইয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান মিলবে। শেয়ার বাজারে লাভের পরিমাণ বেশি থাকবে। বসের কাছ থেকে উপযুক্ত কোনো প্রস্তাব পেতে পারেন। আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের ক্ষেত্রে খুব সুন্দর মুহূর্ত তৈরি হবে। সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন। বাইরের কোনো মানুষকে অন্ধবিশ্বাস করবেন না। ব্যক্তিত্ব আকর্ষণীয় হওয়ার কারণে নতুন কাজের সুযোগ আসতে পারে। নিজের সুন্দর ব্যবহার দিয়ে প্রিয়জনদের খুশি রাখার চেষ্টা করুন। তবে দাম্পত্যজীবনে অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় মনোবল তুঙ্গে থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে অতি উৎসাহী হয়ে ঝুঁকি নেবেন না। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। দুপুরের পরের সময়টি ভালো কাটবে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
মহিলারা তাড়াহুড়ো করে আগুনের কাজ করবেন না। অতিরিক্ত কথা বলা অশান্তির কারণ হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক হোন। ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তির পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুর কথায় প্ররোচিত হবেন না। নতুন অফিসের কাজে কোনো ধরনের ঢিলেমি করবেন না।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সকাল থেকেই অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ বিবাদের আশঙ্কা রয়েছে। অফিসের গুজবে কান দেবেন না। কাজে তাড়াহুড়ো করবেন না এবং কোনো ধরনের প্রলোভনে পা দেবেন না। ব্যবসার প্রয়োজনীয় খবর পেতে পারেন। ক্রেতাদের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখুন। বাড়িতে দায়িত্বশীল আচরণ করুন। বাবার সহযোগিতায় বিভিন্ন সমস্যার সমাধান হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মনের কথা স্বামী বা স্ত্রীর কাছে স্পষ্ট ভাবে প্রকাশ করুন। কাজের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। বাড়ির সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে সকলের সঙ্গে ব্যবহারের মাধুর্য বজায় রাখুন। কর্মীদের অযথা সন্দেহ করবেন না। বন্ধুর সঙ্গে জেদ ত্যাগ করুন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারবেন। শেয়ার বাজারে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন।