নতুন সিদ্ধান্ত গ্রহণ, কর্মজীবনের ব্যস্ততা, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো ক্ষেত্রে দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কেউ হয়তো সুখবর পাবেন, আবার কাউকে এই সময়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেখে নেওয়া যাক সোমবার (৫ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী লেখা রয়েছে।

মেষ
অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন। প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার প্রয়োজনে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। তবে গৃহনির্মাণের সুযোগ সামনে এলে তা হাতছাড়া না করাই শ্রেয় হবে।

নিজের প্রতিবাদী মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। বয়সে ছোট কারো জন্য দুশ্চিন্তায় পড়তে পারেন। এছাড়া মাথার যন্ত্রণা বাড়তে পারে। তবে কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে।

বৃষ
কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। সঠিক ও বলিষ্ঠ যুক্তির কারণে তর্কে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি জেতার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে কোনো কারণে মন চঞ্চল থাকতে পারে। কারো কাছ থেকে অত্যন্ত মূল্যবান কোনো উপহার বা বস্তু পেতে পারেন। সমাজসেবামূলক কাজে শান্তি খুঁজে পাবেন। তবে পারিবারিক সমস্যায় কিছুটা অবসাদগ্রস্ত বোধ করতে পারেন। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। এছাড়া বন্ধুদের মাধ্যমে আপনার বদনাম রটানোর চেষ্টা হতে পারে।

মিথুন
প্রতিবেশীদের সঙ্গে কোনো প্রকার বিবাদে জড়াবেন না। কিছুটা সংযত থাকতে পারলে নিজের মনের ইচ্ছে পূরণ হতে পারে। প্রেমের সম্পর্কের জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন।

পেটের সমস্যা দেখা দিতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় অধিক হতে পারে। পরিচিত কেউ বাড়িতে অতিথি হয়ে আসতে পারেন। প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সেরে নিন। অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে না এগোনোই আপনার জন্য ভালো হবে।

কর্কট
আজ কর্মক্ষেত্রে কিংবা বাড়িতে—সর্বত্রই মানসিক চাপ সহ্য করতে হতে পারে। সংসারের দায়িত্ব দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য হওয়ার আশঙ্কা আছে। দাম্পত্যজীবন সুখকর মনে হলেও কিছু ছোটখাটো ক্লেশ থাকবে, তবে দাম্পত্যকলহ মিটে যাবে।

উচ্চশিক্ষার ভালো সুযোগ আসতে পারে। পুরোনো পাওনা টাকা আদায় করতে গিয়ে বেশ নাজেহাল হতে হবে। কারো জরুরি কাজে সাহায্য করতে হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে নাম করার সুযোগ পেতে পারেন। পেটের সমস্যা এবং থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। সন্তানের পেছনে খরচ বৃদ্ধি পাবে।

সিংহ
আগুন থেকে সাবধান থাকুন, বাড়িতে কোনো বিপদ ঘটতে পারে। সামান্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের সেবায় শান্তি পাবেন এবং প্রিয়জনের কাছ থেকে স্নেহ লাভ করতে পারেন। তবে ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে।

মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিনটি কাটলেও জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে।

কন্যা
শত্রুর সঙ্গে আপস করার চেষ্টা করুন। এতে সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের বিষয়ে মাথা গরম হতে পারে। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই-বোনের মধ্যে বিবাদ বাড়তে পারে এবং ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে।

চাকরি পেতে পারেন। এছাড়া গুরুজনদের সঠিক পরামর্শে ব্যবসায় উন্নতির আশা রাখা যায়। কিছু ভোগান্তিতে পড়তে পারেন, তবে নিজের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি করবেন।

তুলা
আজ কোনো বিশেষ ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে তর্ক করার ফলে মানসিক যন্ত্রণা পেতে পারেন। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। গৃহনির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে।

বৃশ্চিক
সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে, তাই সাবধান থাকুন।

সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পেতে পারেন। হাত-পায়ে খুব ব্যথা হতে পারে এবং হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। নতুন কিছু কেনার জন্য খরচ হতে পারে। প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে।

ধনু
আইন সংক্রান্ত জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কাছাকাছি কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন। তবে গাড়ি চালানো বা গাড়িতে ওঠার সময় সতর্ক থাকা প্রয়োজন। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে।

উচ্চশিক্ষা এবং গবেষণার কাজে সফল হবেন। কোনো বন্ধুর সৌজন্যে কর্মজীবনের জটিলতা কেটে যেতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। বাড়িতে অশান্তির কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

মকর
পারিবারিক বিষয়ে খুব বেশি নাক না থাকাই ভালো হবে। সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা থাকবে। খুব কাছের কোনো বন্ধু ঠকাতে পারে এবং প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে। এসব বিষয়ে সতর্ক থাকুন।

প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। সহকর্মীর সাহায্যে কাজে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে, তবে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন।

কুম্ভ
সাংবাদিকদের উন্নতির সম্ভাবনা আছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশ সদস্যদের জন্য দিনটি অনুকূল। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না।

মীন
চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। তবে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ করবেন। শত্রুর সঙ্গে আপসের সম্ভাবনা রয়েছে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে কারো সঙ্গে বিবাদ ঘটতে পারে।