নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কর্মক্ষেত্রে কাজের চাপ, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো জন্য ব্যবসায়িক উন্নতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে, আবার কারো ক্ষেত্রে দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের ক্ষেত্রে কেউ হয়তো সুখবর পাবেন, আবার কাউকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দেখে নেওয়া যাক বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী লেখা আছে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আপনার মধ্যে যে প্রতিবাদী মনোভাব রয়েছে, তা আজ ত্যাগ করাই শ্রেয়। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন। প্রিয় কোনো বস্তুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতার কথা বলতে গেলে মাথার যন্ত্রণা বাড়তে পারে। তবে ইতিবাচক দিক হলো, কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকলে সেই সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। এছাড়া বয়সে ছোট কারও কারণে মনে দুশ্চিন্তা তৈরি হতে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
সারা দিন মানসিক অস্থিরতার মধ্য দিয়ে কাটবে আপনার। হতাশার কারণে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ভাগ্য সহায় থাকলে কারও কাছ থেকে অত্যন্ত মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। সমাজসেবামূলক কাজে যুক্ত হলে মনে শান্তি পাবেন। পেশাগত ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। সঠিক যুক্তির মাধ্যমে তর্কে জয়ী হতে পারেন, তবে মনে রাখবেন, গুরুজনদের সঙ্গে তর্কে জড়ানো একেবারেই শ্রেয় হবে না। বন্ধুদের কারণে আপনার বদনাম রটতে পারে। পারিবারিক সমস্যার কারণে মানসিক অবসাদের সম্ভাবনা রয়েছে।
মিথুন (২১ মে – ২০ জুন)
আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ আজ বেশি হতে পারে। পরিচিত কেউ হঠাৎ বাড়িতে আসতে পারেন। প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য দিনটি বেশ অনুকূল। তবে অতিরিক্ত লোভ থেকে দূরে থাকুন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। কিছুটা সংযত থাকতে পারলে আপনার মনের বাসনা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ ধরে রাখতে স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কের জটিলতাগুলো কেটে যেতে পারে। বাইরের জগতের অভিজ্ঞতা আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্র হোক বা বাড়ি, সব জায়গাতেই আপনাকে মানসিক চাপের সম্মুখীন হতে হতে পারে। তবে খেলাধুলার ক্ষেত্রে নাম করার সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের দাম্পত্যকলহ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের কথা বললে পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের পেছনে খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কর্মচারীদের নিয়ে কিছুটা নাজেহাল হতে হবে। সংসারের দায়িত্ব দ্বিগুণ হয়ে যেতে পারে। বাড়িতে মনোমালিন্য তৈরি হতে পারে। দাম্পত্যজীবন সুখকর হলেও কিছু ছোটখাটো ক্লেশ থেকে যাবে। এছাড়া থাইরয়েডের সমস্যায় ভোগান্তিতে পড়তে পারেন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। তবে সারা দিন কোনো বিশেষ কারণে চিন্তিত থাকবেন। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনো উপহার বা বস্তু পেতে পারেন। স্বাস্থ্যের অবস্থা মোটামুটি থাকবে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলে শান্তি পাবেন। ব্যবসায়িক চাপ বৃদ্ধি পেতে পারে। বাবার সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পেতে পারেন। চিকিৎসার পেছনে ব্যয় বৃদ্ধি পাবে। আগুনের ব্যবহারে সাবধান থাকুন। বাড়িতে কোনো কিছুর উপদ্রব ঘটতে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
হঠাৎ কোনো চাকরির সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। গুরুজনদের সঠিক পরামর্শ মেনে চললে ব্যবসায় ভালো করতে পারবেন। নিজের বুদ্ধিমত্তার জোরে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা ভোগান্তি সহ্য করতে হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার আশঙ্কা আছে। শত্রুর সঙ্গে আপস করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টার সময় মাথাগরম হওয়ার সম্ভাবনা রয়েছে। সৎ মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন। ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে এবং ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
বন্ধুদের সঙ্গে বিলাসিতায় বেশি সময় ও অর্থ ব্যয় করার কারণে সংসারে অশান্তি তৈরি হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনো বিশেষ ঘটনা আপনার মনকে গভীরভাবে নাড়া দেবে। কর্মক্ষেত্রে অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে তর্কে জড়ানোর ফলে মানসিক যন্ত্রণা পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
সন্তানের বিষয়ে আজ আপনি নিশ্চিন্ত হতে পারবেন। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। তবে শরীরে তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। নতুন কিছু কেনার কারণে অতিরিক্ত খরচ হতে পারে। সারা দিন প্রচুর পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দেবে। অভিভাবকদের দেওয়া পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, তবে অন্য কারও পরামর্শ গ্রহণ না করাই শ্রেয়। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আইন সংক্রান্ত কোনো জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলার ক্ষেত্রে নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। বুদ্ধির ভুলে হাতে আসা কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন। গবেষণামূলক কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে। বাড়িতে অশান্তির কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। উচ্চশিক্ষার যেকোনো কাজ সফল হবে। কোনো বন্ধুর সহযোগিতায় কাজের জটিলতা কেটে যেতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
সহকর্মীর সহায়তায় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। তবে সতর্ক থাকুন, খুব কাছের বন্ধু আপনাকে ঠকাতে পারে। প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আপনি এগিয়ে যাবেন। কাজের চাপ বাড়তে পারে। কোনো ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেতে পারেন। পারিবারিক বিষয়ে খুব বেশি নাক গলাবেন না। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। প্রেমের কারণে গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে এবং সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তাদের জন্য দিনটি শুভ। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। কর্মক্ষেত্রে মনোমালিন্য থাকলেও পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির বিষয়ে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে চলাচলের সময় কোনো রকম ঝুঁকি নেবেন না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তবে শিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কথা বলার কারণে বিবাদ বাধতে পারে। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন।