কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতার বার্তা নিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বিশেষ বার্তা।

একনজরে দেখে নেওয়া যাক শনিবার (২১ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
সন্তানদের কোনো কাজের কারণে মানসিক অশান্তি হতে পারে। এই সময়ে সময়ের মূল্য দিতে শেখা প্রয়োজন। কেউ আপনার কাছে সাহায্য চাইলে তা ফিরিয়ে দেবেন না। দীর্ঘদিনের অর্থসংক্রান্ত সমস্যার অবসান ঘটতে পারে। তবে বদহজমের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা রয়েছে। মামাবাড়ির কোনো আত্মীয়র কাছ থেকে বড় ধরনের উপকার পেতে পারেন।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)
কাজের ক্ষেত্রে অমনোযোগী হওয়া যাবে না। ব্যবসায়িক লেনদেনে কেউ ঠকানোর চেষ্টা করতে পারে। ব্যাংকের কোনো কাজ pending থাকলে তা দ্রুত মিটিয়ে নেওয়া শ্রেয়। সন্তানদের অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে আপনি বেশ চিন্তিত থাকবেন। মা-বাবাকে সাথে নিয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে। মানুষ চেনার সহজাত ক্ষমতার কারণে আপনি বেশ উপকৃত হবেন।

মিথুন (২১ মে–২০ জুন)
শারীরিক কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ কিছু কাজ সফলভাবে মিটিয়ে নিতে পারেন। তবে মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব বেশি থাকবে। অতিরিক্ত খরচের কারণে পরিবারের সদস্যদের ক্রোধের মুখে পড়তে পারেন। লোভ সংবরণ করা এই সময়ে অত্যন্ত জরুরি।

কর্কট (২১ জুন–২২ জুলাই)
মনের মতো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার তীব্র ইচ্ছে হতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঠান্ডা পানীয় থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। বাড়ির সদস্যদের মন বোঝার চেষ্টা করুন, অন্যথায় পারিবারিক অশান্তি বাড়তে পারে। তীব্র মাথাব্যথায় কষ্ট পেতে পারেন এবং ক্লান্তির কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটতে পারে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
বাইরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা কাজ করবে। তবে স্বামী বা স্ত্রীর সঙ্গে খুব সুন্দর সময় কাটবে। কোনো গুরুত্বপূর্ণ জিনিসের দায়িত্ব অন্য কারও হাতে ছেড়ে দেবেন না। আত্মবিশ্বাস ভালো থাকলেও কাজ নিয়ে মনে কিছুটা ভয় কাজ করতে পারে। বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে। তবে যেচে কারও উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়তে পারেন।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই অপ্রয়োজনীয় বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। পুরনো দিনের স্মৃতি বা ছোটবেলার কথা মনে পড়তে পারে। জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কখনও আশা করেননি। সন্তানদের পড়াশোনার কাজে ব্যস্ত থাকতে হবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। কাজে কোনো ধরনের দ্বিধা রাখবেন না।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পরিচিত কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত চিন্তাভাবনা করে নেওয়া উচিত। ভবিষ্যতের কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় খরচ কমানো প্রয়োজন। শখের কোনো জিনিস কাউকে দিয়ে দিলে মন খারাপ হতে পারে। পরিচালক হিসেবে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। বুদ্ধির জোরে সব ক্ষেত্রে উন্নতি সম্ভব হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করে নিন। অফিসের কাজে অতিরিক্ত ব্যস্ততা থাকবে, তবে সন্ধ্যার পর মানসিক শান্তি পেতে পারেন। আর্থিক দিকটি বেশ অনুকূলে থাকবে। বাবা কটু কথা বলতে পারেন, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। কেউ দামি কোনো জিনিসের দায়িত্ব দিলে তা নেবেন না।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
কারও প্রতি দয়ালু মনোভাব প্রকাশ করতে হতে পারে। সন্তান কিছু আবদার করলেই তা সাথে সাথে মেনে নেবেন না। আর্থিক লেনদেনের কোনো কথা উঠলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। জমানো কোনো টাকা ফেরত পেতে পারেন। তবে স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
শরীরের প্রতি যত্ন নিন, কারণ দিনের শেষে প্রচণ্ড ক্লান্তি অনুভব করতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত চাইলে অশান্তি হতে পারে। কর্মচারীদের সঙ্গে যত আন্তরিক হবেন, ব্যবসায় তত বেশি লাভ দেখতে পাবেন। শরীর হাইড্রেটেড রাখতে বেশি পরিমাণে পানি পান করুন। কাউকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বেতন বা পারিশ্রমিক নিয়ে কোনো আলোচনা হতে পারে। শরীরের দিকে নজর না দিলে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অল্প দিনের পরিচয়ে কারও সঙ্গে বাইরে কোথাও যাবেন না। মানসিক শান্তি বজায় রাখতে হলে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বাড়িতে দামি কোনো জিনিস কেনার ফলে খরচ বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে শুভ সংবাদ আসতে পারে। সহজ কাজকেও এই সময়ে কঠিন বলে মনে হতে পারে। তবে সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। বাড়ির তৈরি খাবার একেবারেই ভালো লাগবে না। কারও কাছে অবহেলিত হলে, যথাযথ উত্তর দিয়ে তাকে বিষয়টি বুঝিয়ে দিন।