জীবনের গতিপথ প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কখনও কর্মক্ষেত্রে আসে কাঙ্ক্ষিত সাফল্য, কখনও মেলে আর্থিক উন্নতি, আবার কখনও স্বাস্থ্য ও সম্পর্ক নিয়ে তৈরি হয় উদ্বেগ। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ও অশুভের মিশ্র সম্ভাবনা রয়েছে।
দেখে নিন আজকের রাশিফল:
মেষ: ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। সঠিক যোগাযোগের মাধ্যমে খারাপ পরিস্থিতি থেকে রেহাই পেতে পারেন। আপনার সহযোগিতামূলক মনোভাব কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে। ব্যবসায়ীদের জন্য আজ চমৎকার একটি দিন হতে পারে।
বৃষ: কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো প্রশংসা পাবে এবং পেশাকে আরও শক্তিশালী করার সুযোগ পাবেন। আপনার কোনো কাজ বাড়ির সবার জন্য আনন্দ নিয়ে আসবে। পরিবার ও সন্তানদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো উপভোগ করুন। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে।
মিথুন: দিনের শুরু কিছুটা খারাপ হতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। উদ্বেগ এবং চাপের অনুভূতি বাড়তে পারে। আশেপাশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন। প্রতিবেশীর জন্য খরচ বাড়তে পারে। তবে ব্যবসায় সামান্য লাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট: অফিসে আপনার কোনো প্রতিক্রিয়া অন্যদের প্রভাবিত করতে পারে, তাই কাজে মনোযোগ দিন। ছোট ছোট ভুলে কষ্ট পেতে পারেন। সঙ্গী বা প্রিয়জনদের সঙ্গে খোলাখুলি কথা বলুন। ব্যবসার ক্ষেত্রে দিনটি শুভ, তাই একে কাজে লাগান। বাবার সঙ্গে সঞ্চয়ের বিষয়ে আলোচনা করতে পারেন।
সিংহ: ব্যবসায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। বিনিয়োগ করার জন্য এটি ভালো সময়। আপনার কোনো কথায় কেউ কষ্ট পেতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন। দুপুরের পর ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। চাপমুক্ত হতে ইয়োগা কিংবা মেডিটেশন করে দিন শুরু করুন।
কন্যা: বাবার বুদ্ধিতে ব্যবসার ক্ষেত্র শক্তিশালী হবে, তবে উদ্বেগের কারণে সাময়িকভাবে ব্যবসায় ক্ষতি হতে পারে। বন্ধু কঠিন সময় কাটিয়ে উঠতে অর্থ সহায়তা দিতে পারে। প্রতিবেশীর অসুস্থতায় পাশে থাকতে হতে পারে। পারস্পরিক বিবাদ এড়াতে বোঝাপড়ার ওপর গুরুত্ব দিন এবং কাজের চাপ অন্যদের সঙ্গে ভাগ করে নিন।
তুলা: দাম্পত্যজীবনের জন্য অত্যন্ত শুভ দিন। সঙ্গীর সঙ্গে কাটানো সময় সদ্যবিবাহিতদের শান্তি ও সুখ দেবে। নতুন ব্যবসার কাজে উৎসাহ থাকবে। কর্মস্থানে সম্পর্কগুলোকে শক্তিশালী করতে পারবেন। নিজেকে নতুন করে চেনার সুযোগ পাবেন।
বৃশ্চিক: কোনো দ্বিধা ছাড়াই বিভিন্ন চিন্তা বসের সঙ্গে আলোচনা করে নিন, এতে কাজের গভীরতা বাড়বে। শিল্পীরা নতুন কাজ প্রকাশ করার দিকে বিশেষ মনোযোগ দিন। স্ত্রীর কোনো কাজ আপনার জন্য অত্যন্ত উপকারী হবে এবং আনন্দ নিয়ে আসবে। দুপুরের পর ব্যবসার জন্য ইতিবাচক দিন। জীবনে নতুন বন্ধু আসতে পারে।
ধনু: কর্মক্ষেত্রে সম্প্রীতি বাড়ানোর জন্য সক্রিয়ভাবে কাজ করুন। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান এবং তাদের বোঝার চেষ্টা করুন। পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এটি ভালো সময়। প্রতিবেশীর সঙ্গে পুরনো বিবাদ মিটে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে। তবে ব্যবসায় আর্থিকভাবে চিন্তিত হতে পারেন।
মকর: বাবার সম্পত্তি ভাগ করে নেওয়ার সুযোগ আসবে। ইতিবাচক চিন্তাভাবনা সম্পর্ককে আরও উন্নত করবে। ব্যবসার জন্য দিনটি খুব ভালো। তবে সন্ধ্যার দিকে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। কোনো নারী জীবনে আনন্দ নিয়ে আসবে এবং কাজের চমৎকার সুযোগ আসতে পারে।
কুম্ভ: সকালের দিকে চারপাশে খুব ভালো শক্তি অনুভব করতে পারেন। যেকোনো ধরনের অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে। মহাজনের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝির দ্রুত সমাধান করুন। চাকরির নতুন সুযোগ পেতে পারেন।
মীন: বোঝাপড়া বাড়িয়ে সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করুন। পুরোনো প্রেমের সম্পর্ককে পুনরুজ্জীবিত করার সময়; তাই হৃদয়ের কথা শুনুন এবং ধৈর্য্য নিয়ে এগিয়ে চলুন। ইতিবাচক মনোভাব বজায় রাখুন, কারণ আপনার প্রচেষ্টা দ্রুত ফলপ্রসূ হবে। ব্যবসায় ঝামেলার কারণে অতিরিক্ত খরচ হতে পারে। বাবার সঙ্গে কোনো আত্মীয়ের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।