কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক ও জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো জন্য দিনটি অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তির কারণ হতে পারে। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার ইঙ্গিত রয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে আজকের গ্রহ-নক্ষত্র।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আজকের দিনে সঙ্গীর কোনো বিশেষ ইচ্ছা পূরণ করার প্রয়োজন হতে পারে। দূরভ্রমণের পরিকল্পনা থাকলে কোনো নির্দিষ্ট সংস্থার সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ আসবে, যা আপনার সামগ্রিক আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। তবে সন্তানের পড়াশোনা বা কাজের জন্য ব্যয় বাড়তে পারে। এছাড়া আইন সংক্রান্ত কোনো দীর্ঘমেয়াদী কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে কিছুটা বেগ পেতে হতে পারে। ভালোবাসার মানুষটি আপনাকে আনন্দ দেবে। দাম্পত্য জীবনে সুখ ধরে রাখতে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলা প্রয়োজন। বিশেষ করে বসের সঙ্গে কোনো তর্কে বা আলোচনায় না যাওয়াই শ্রেয়। সন্তানদের সঙ্গে কোনো সুন্দর স্থানে সময় কাটাতে পারেন। ব্যবসার ক্ষেত্রে দুপুরের পর অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
মিথুন (২১ মে – ২০ জুন)
নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবলে আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেওয়া প্রয়োজন। তবে দুপুরের পর ব্যবসায়িক দিকটি বেশ ইতিবাচক হতে পারে। অনেকদিন পর দূরের কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। সন্তানদের কোনো বিশেষ বিষয়ে বোঝানোর প্রয়োজন হলে আজ তা সফলভাবে করতে পারবেন। খেলার মাঠে খেলাধুলা উপভোগ করা আপনার মনে আনন্দ জোগাবে। তবে স্বাস্থ্যের প্রতি নজর দিন, শরীর ভালো না থাকার আশঙ্কা রয়েছে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ভাইয়ের সাহায্য নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ। তবে ব্যাংকের কোনো কাজে কিছুটা সময় নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। যেকোনো কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করার ফলে সবার কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
ছোট আকারের ব্যবসার ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। শিল্পীরা নতুন কিছু শেখার উদ্দেশ্যে তাদের কাজের বিষয় পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারেন। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। ছোটদের নিয়ে মা-বাবার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সহায়তায় নিজের বাড়ির স্বপ্ন পূরণ হতে পারে। এছাড়া ব্যবসার জন্য একটি বড় দোকান খোলার আশা রাখতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে বা অফিসে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো কাজের সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। বাবার সহায়তায় আয়ের নতুন পথ খুলে যেতে পারে, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। ব্যবসায়িক আর্থিক পরিস্থিতিকে আরও শক্তিশালী করার সুযোগ পাবেন। তবে সময়ের অভাবে সব কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে সক্ষম হবেন না। মা শারীরিক দিক দিয়ে সুস্থ বোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
আজ স্বামী বা স্ত্রীর সঙ্গে ভ্রমণে না যাওয়াই ভালো, কারণ এতে দাম্পত্য কলহ বাড়ার সম্ভাবনা থাকে। তরুণ-তরুণীরা কর্মক্ষেত্রে নিজেদের সুনাম ধরে রাখতে পারবেন। ব্যবসায় ভবিষ্যতে লাভ হবে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শিল্পীদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রশংসনীয়ভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
বিনিয়োগ করার জন্য এটি খুব একটা ভালো সময় নয়। বাড়ি পরিবর্তনের বিষয়ে পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সন্তান কোনো বিশেষ সাফল্য অর্জন করে আপনাকে আনন্দ দিতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের ব্যবস্থা করতে পারেন, যা আপনার অবসর সময়কে আনন্দময় করবে। পরীক্ষার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা আছে। এমন একটি কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন যেখানে আপনি যথেষ্ট সম্মান পাবেন। স্বাস্থ্যের কথা মাথায় রেখে হালকা খাবার খাওয়া উপকারী হবে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
জমির ব্যাপারে আটকে থাকা কাজগুলোতে গতি আসতে পারে। দৈনন্দিন খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সচেতন থাকুন এবং বুঝেশুনে খাবার খান। প্রেমের ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা পাবেন। আর্থিক চাপ কিছুটা কমতে পারে। তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। অসুস্থতার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রভাব পড়তে পারে, যার ফলে আপনার আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
পুরনো কোনো পরিচিত বা প্রাক্তনের সঙ্গে দেখা হতে পারে। মা-বাবার শারীরিক অবস্থা নিয়ে মনে কিছুটা চিন্তা থাকতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে মহাজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসার পরিবেশ ও উপস্থাপনার ওপর বিশেষ জোর দিতে হবে। কোনো কাজে সহকর্মীদের কথায় কান দেওয়ার পরিবর্তে নিজের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে ব্যবসার জন্য দিনটি ভালো।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মিডিয়ার প্রচারণার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য চাকরির নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হতে পারে, তবে দিনশেষে কিছু অর্থের মুখ দেখবেন। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে পারেন। বাড়ির কোনো জমে থাকা কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ভাইয়ের কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং তার প্রতি আপনার স্নেহ বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কের যেকোনো ভুল বোঝাবুঝি দূর করতে বন্ধুর সহায়তা নিতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজার থেকে অর্থ আসার প্রবল সম্ভাবনা থাকলেও, সেই অর্থ খরচের ক্ষেত্রে বুদ্ধি খাটানো প্রয়োজন। পেশাগত সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তবে বাবার কাছে কোনো কথা শুনতে হতে পারে।