বাবা, হাঁটুভাঙা শজনেগাছ—জ্যোৎস্নায় ভোগেমায়ের অফিস সারা দিন, কন্যা দুটি চুইলতাবাবাকে জড়িয়ে উঠে আকাশের থুতনিতেপুতুল খেলে, চাবি ঘুরিয়ে একটা ট্রেন ছেড়েঘুরে বেড়ায় পরিদের পাহাড়ি হলুদ গ্রাম
বাবা নিঝুম অ্যাকোর্ডিয়নকন্যারা বাজালে বাড়িটা অ্যাকুয়ারিয়ামজলের ধমনিতে বাবা মাতৃমীনপেখমে চড়িয়ে নেয় খলসে আর একটি পুঁচকে চাঁদা মাছ
ওদের সাথে খেলতে খেলতে বাবা প্রতিদিনএকটু একটু ছোট হয়, ঝিনুকের নরম অসুখ—
তুলে নিয়ে কন্যারা চোখের মণিতেবাজায় অ্যাকোর্ডিয়ন
“অয়ি জ্যোৎস্না, অতুলনীয় মায়ারাক্ষস, এসো, খাও—আমার পাপ ও পরিতাপ, মাংসে সংগুপ্ত বেদনারুপালি ধারালো জিহ্বায় নির্বিশেষ লেহনে, গাঢ় লিপ্সায়কলুষ, ক্লেদাক্ত আমাকে নিরামিষ করেবিষাদরেখা পার করে দাওবিক্ষত প্রাচীন ত্বক থেকে সমস্ত ডুডুপোকাদের তুলেছুড়ে দাও কিলিমানজারো দেশে”
“অথবা চূড়ান্ত খাও, তোমার রুপালি রক্ত ও রতিযানে তুলেপরিভ্রমণ করে পৃথিবীর আয়ু,আরও ক্ষুধার্ত তুমি হলে, প্রচণ্ড রাক্ষস যখনঅনুপম উপাদেয় হতে আস্পর্ধা করি;অনুগত খাদ্য হয়ে অনন্ত সবুজ হৃৎপিণ্ডতোমার শরীরের ঘন সাদা রক্তে মিশেপৃথিবীর জরায়ুতেনিরপরাধ ঘুম, বীজ”
ট্রেন থামবে না জেনেও পিছলে পড়া চাঁদের আলোয়আঠারো শ বাষট্টির পঞ্জিকা উল্টে অপেক্ষারঙের কেদারায়বিধবার ধূলিশয়ান কাপড়ের মতো ইস্টিশানটা একা— তার কিংখাবের পকেটে মায়াবী গ্রন্থহেমবর্ণ বাতাসের অকৈতব দোয়াতে রচিত;বাক্য থেকে শব্দ থেকে অক্ষরমালারা নেমে এসে প্লাটফর্মের বুকেপিঁপড়ের মতো জেনে নিয়ে ভূমিকম্পের আগাম বার্তা, খুব জড়সড়— গোল, শিশুদের অঙ্কিত শূন্যরা যেমন ভয় পায়।
জানালা-দরজা ভোলা ইস্টিশান মাস্টারের ঘরকুয়াশার ভেতরে তলিয়ে যাওয়া একটা এস্কিমো নৌকা;দেয়ালে ট্রেনের সময়সূচি হায়ারোগ্লিফিকটিকটিকিদের রমণ উৎসবের নিচে চুপচাপ বিয়োগাত্মক নাটক
টিকিটঘরের সরু চোখ দিয়ে বেরিয়ে আসছেকালো কালো অনেক প্রজাপতি—ট্রেন থামবে না জেনেও ডানার ছায়া কুড়িয়ে লাগেজে অনন্ত ন্যাপথলিন ছড়িয়ে নিল;পর্ণমোচী বৃক্ষের ঘুমন্ত চোখ ঝরছে প্লাটফর্মে,অপেক্ষার জিহ্বায়—
ইস্টিশানটা আইসক্রিমের মতো গলে যাচ্ছেপিছলে পড়া চাঁদে
অধর জ্যোৎস্নার হিরেধোয়া ছায়া সেলাই করে এই পথসমুদ্রবর্ণ নিরুপাধিক সাইকেলের ঘণ্টা টুংটাংবাজাতে বাজাতে চাঁদের উজ্জ্বল ফুসফুসের পাহাড়ে উঠেঘুমিয়ে পড়েছিলাম মমির নিশ্চিন্ত মেজাজে
ঘুমের মখমলের ভেতরে পরিরা আমার লোমধৃত বুকেপ্রমাণ আপেলগোলাপ জাগ্রত স্তন রেখে গেছেকন্যারা চুষে নিয়ে সূর্যের আয়ুর আরকবেলুনের বিহ্বলতায় উড়ে উড়ে পরিদের মেধাবী মুকুট পরেখেলনাবাটি সাজিয়ে বসেছে সোনার মাদুরে
শজনেপাতার ঝিরি ঝিরি অলংকার ঢুকছে ঘরেঅমৃতলোকের নৃত্যশব্দে ঘরের দেয়ালেরা এখন জানালা
পরিদের খেলনাবাটিতে রাঙা রাজপুত্তুর হয়েআকাশ আকাশ মাতমে পিতৃপুতুল উড়ে বেড়াচ্ছে
অবগাঢ় কুহুজ্যোৎস্নার প্রপাত থেকে, দীপ্ত, এক সজল বিড়ালতার ছায়া নিয়ে সমস্ত ধূসর হতে হতে নেমে, পথে—যে পথে তার বিমনা সংগীতে আমি অনুগত চলন্ত নরম ছায়ারপিছু একটা বাড়ি খুঁজে যাচ্ছি, একান্ত, রক্তের নির্জনে; কতকাল—রক্তের শীতল আত্মার ভেতরে, বাড়ি
কবে এমন বাড়িহীন হয়েছি—মাতৃজঠর মনে করি; সেই থেকে খোঁজপথের প্রচণ্ড পাথর সরালাম, কাঁটাগুল্ম, হৃদয়হীন দাঁত কত কদাকার;কাঠবিড়ালির থই থই রোদ উঠোনে চেয়েছিসোনার ঘটে জল ঢেলে তুলসীপাতার চোখ থেকে হলুদ ফড়িং ওড়াব
এমন ভালো হতো—ছাদহীন, অনন্ত শুয়েআকাশের প্রচুর রূপকথা চুপি চুপি, ভোলা যেত ঊনতা সবঅক্ষৌহিণী বৃষ্টিরা নিকট–আত্মীয়ের মতো তুহিন কুশলে এসেএসরাজ হতো রাঙা আঙুলে
জন্মপর নিজের বাড়ি খুঁজে চলেছিখুঁজতে খুঁজতে জ্যোৎস্নাপরিচ্যুত বিড়ালের ছায়ার পিছুনেমেছি বনান্তরের পথে হলুদ পাতার ইঁদারায়