নিম্নগামী মেঘদের দলে ভেসে ভেসে আমি পেয়েছি এক আসমানি পেনসিল, “তোমার টিপের মতো ধারালো ইরেজার মৃত বাঁশপাতা পুড়িয়ে বানিয়েছি— তোমার ছায়ার সমান এক ধূসর ক্যানভাস;” বিস্তর ভাবনার স্কেচে সেখানে তুমি এক বিমূর্ত অবয়ব। অন্ধকারের রং বদলে গেছে অতীত অরণ্যের অপেক্ষায় কেউ-ই আর নেই শোকের শরীর নিয়ে এখন দোল খায় পরিপাটি বিকেল শূন্যে ভেসে ওঠে মোমের চোখ, ইরেজারে আঁকা সেই স্কেচে ঋতুভেদে ফোটে বারোমাসি ফুল দূরত্বের দাগগুলো সীমাহীন ক্ষত নিয়ে চলে যায় যে যার মতো সমবেত চিত্রকল্পের ভেতর।
আজাদের চিত্রকলা যেন রঙের কবিতা
৪ জুলাই, ২০২৬ এ ১০:২৯ অপরাহ্ণ