প্রবাদে আছে- ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর), ১৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৭৬২ সালে ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।
১৮৫১ সালে রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের যৌথ উদ্যোগে কলকাতার মাটিতে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৮৭৬ সালে কেশবচন্দ্র সেনের বিশেষ উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৮৮৮ সালে কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত করা হয়।
১৮৮৯ সালে ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সনদপত্র লাভ করে।
১৯২০ সালে ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ সালে দীর্ঘদিনের ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ - ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।
১৯২৫ সালে সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিনব্যাপী এক দীর্ঘ বৈঠকের পর লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৪ সালে টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম হিসেবে ঘোষিত হয় তাঞ্জানিয়া।
১৯৭৪ সালে জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
২০০৬ সালে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
জন্ম:
১৮৭৭ সালে জন্ম নেন ইংরেজ ক্রিকেটার ও কোচ উইলফ্রেড রোডস।
১৮৭৯ সালে জন্ম নেন জার্মান সৈনিক, রাজনীতিবিদ ও চ্যানসেলর ফ্রাঞ্জ ভন পাপেন।
১৮৮২ সালে জন্ম নেন ফরাসি লেখক ও নাট্যকার জাঁ গিরাউডউক্স।
১৮৯৭ সালে জন্ম নেন হিটলারের ঘনিষ্ঠ সহযোগী ও প্রচারক গোয়েবলস।
১৯০৫ সালে জন্ম নেন ইংরেজ লেখক হেনরি গ্রীন।
১৯১১ সালে জন্ম নেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী অনাথবন্ধু পাঁজা।
১৯১৮ সালে জন্ম নেন কবি তালিম হোসেন।
১৯২০ সালে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক বারুজ বেনাসেরাফ।
১৯২৬ সালে জন্ম নেন তুরস্কের প্রধানমন্ত্রী নাজমউদ্দিন এরবাকান।
১৯৩৫ সালে জন্ম নেন জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ইসাও টাকাহাটা।
১৯৪১ সালে জন্ম নেন বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ)।
১৯৪৭ সালে জন্ম নেন ইংরেজ ঐতিহাসিক রবার্ট সার্ভিস।
১৯৪৮ সালে জন্ম নেন বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।
১৯৬৪ সালে জন্ম নেন ইংরেজ মডেল ইয়াসমিন লে বন।
১৯৭১ সালে জন্ম নেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেন।
১৯৮১ সালে জন্ম নেন ভারতীয় অভিনেত্রী রিমা সেন।
১৯৮৫ সালে জন্ম নেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার বিজেন্দর সিং।
১৯৮৮ সালে জন্ম নেন ভারতীয় অভিনেত্রী কৃতি খরবন্দা।
১৯৯৬ সালে জন্ম নেন বাঙালি ভারতীয় অ্যাথলেট স্বপ্না বর্মণ।
মৃত্যু:
১২৬৮ সালে ইতালিয়ান রাজা কনরাডিন মৃত্যুবরণ করেন।
১৭৮৩ সালে ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট ইন্তেকাল করেন।
১৯১০ সালে বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী কালীপ্রসন্ন ঘোষ মৃত্যুবরণ করেন।
১৯১১ সালে হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক জোসেফ পুলিৎজার ইন্তেকাল করেন।
১৯৩৩ সালে ফ্রান্সের পল পাইনলেভে, যিনি ফরাসি গণিতবিদ, রাজনীতিবিদ এবং দেশটির ৮৪তম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন।
১৯৪৯ সালে আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক জর্জ গার্দিজিয়েফ ইন্তেকাল করেন।
১৯৭১ সালে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস মৃত্যুবরণ করেন।
১৯৮৬ সালে গ্রিক অভিনেতা, গায়ক ও অ্যাকাডেমিক মিমিস ফোটোপুলোস ইন্তেকাল করেন।
১৯৮৮ সালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৯২ সালে বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ অশোক রুদ্র ইন্তেকাল করেন।
১৯৯৮ সালে ব্রিটিশ কবি টেড হিউজ মৃত্যুবরণ করেন।
১৯৯৯ সালে ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার বিষ্ণু বসু ইন্তেকাল করেন।
১৯৯৯ সালে বেলজিয়ান লেখক ও চিত্রকর গ্রেগ মৃত্যুবরণ করেন।
২০১৩ সালে বাংলাদেশি ক্রিকেটার শেখ সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেন।
২০১৩ সালে ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার গ্রাহাম স্টার্ক মৃত্যুবরণ করেন।