কালের গহ্বরে হারিয়ে যায় সময়, কিন্তু পঞ্জিকার পাতায় থেকে যায় গুরুত্বপূর্ণ সব স্মৃতি ও ঘটনা। ইতিহাস একদিকে যেমন চেতনা ও প্রেরণার উৎস, অন্যদিকে তা নতুন দিগন্তের দিশারী। যুগে যুগে বহু বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের আগমন ও প্রস্থান যেমন ইতিহাসকে সমৃদ্ধ করেছে, তেমনি কালজয়ী ঘটনাপ্রবাহ বদলে দিয়েছে পৃথিবীর পথচলা।

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং বিশেষ দিবসগুলো—

ঘটনাবলি

২৭৫: শেষবারের মতো রোমান সিনেট সম্রাট নির্বাচন করে; তারা ৭৫ বছর বয়সী মার্কাস ক্লডিয়াস ট্যাসিটাসকে সম্রাট হিসেবে মনোনীত করে।

৭৬২: মুহাম্মদ আল-নাফস আল-জাকিয়ার নেতৃত্বে আলীয়দের হাসানীয় শাখা আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে ঐতিহাসিক আলীয় বিদ্রোহ শুরু করে।

১০৬৬: স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে নরওয়ের আক্রমণকারী রাজা হ্যারাল্ড হার্ডরাডা ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হ্যারল্ডের কাছে পরাজিত হন।

১২৩৭: ইংল্যান্ড ও স্কটল্যান্ড তাদের অভিন্ন সীমান্ত নির্ধারণের লক্ষ্যে ঐতিহাসিক ‘ইয়র্ক চুক্তি’ স্বাক্ষর করে।

১৩৪০: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৩৯৬: দানিউব নদীর তীরে সংঘটিত হয় নিকোপোলিসের যুদ্ধ।

১৪৯৩: স্প্যানিশ নাবিক ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে তার দ্বিতীয় সমুদ্রযাত্রা শুরু করেন।

১৫১৩: স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো নুনিয়েজ দে বালবোয়া প্রথম ইউরোপীয় হিসেবে প্রশান্ত মহাসাগরে পৌঁছান।

১৫২৪: প্রখ্যাত পর্তুগিজ নৌ-অভিযাত্রী ভাস্কো দা গামা ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

১৫৫৫: সম্রাট পঞ্চম চার্লস ও শমালকাল্ডীয় লিগের রাজকুমারদের মধ্যে ‘আউগসবুর্গের শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৬৩৯: আমেরিকা মহাদেশে প্রথম ছাপাখানা স্থাপন করা হয়।

১৬৫৪: ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যচুক্তি হয়।

১৬৯০: আমেরিকায় প্রকাশিত প্রথম সংবাদপত্র পাবলিক অকারেন্সেস বোথ ফরেন অ্যান্ড ডোমেস্টিক প্রথম ও শেষবারের মতো প্রকাশিত হয়।

১৭৬৮: নেপালের একীকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

১৭৭৫: মার্কিন স্বাধীনতা যুদ্ধ চলাকালে কুইবেক আক্রমণের সময় মন্ট্রিল দখলের চেষ্টার পর ইথান অ্যালেন ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৭৮৬: পেরুর আন্দিজে ওয়াংকাভেলিকার খনি ধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

১৭৮৯: মার্কিন কংগ্রেস বারোটি সাংবিধানিক সংশোধনী পাস করে, যার মধ্যে ১০টি পরবর্তীতে বিশ্বখ্যাত ‘বিল অব রাইটস’ নামে পরিচিতি পায়।

১৭৯০: চিয়েনলুং সম্রাটের ৮০তম জন্মদিন উপলক্ষে বেইজিংয়ে চারটি গ্রেট আনহুই দল আনহুই অপেরা পরিবেশন করে।

১৮০৪: মার্কিন সংবিধানে দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

১৮৬৮: রুশ সাম্রাজ্যের স্টিম ফ্রিগেট ‘আলেকজান্ডার নেভস্কি’ জাটল্যান্ডের কাছে জাহাজডুবির শিকার হয়।

১৮৯০: মার্কিন কংগ্রেস সিকোইয়া জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করে।

১৮৯৭: যুক্তরাজ্যে প্রথম গণপরিবহন হিসেবে ব্রিটিশ বাস সার্ভিস চালু করা হয়।

১৯০৬: স্পেনের স্প্যানিশ প্রকৌশলী লিওনার্দো তোরেস কেভেদো বেতার তরঙ্গের মাধ্যমে দূরনিয়ন্ত্রিত নৌকা ‘টেলিকিনো’ সফলভাবে প্রদর্শন করেন, যা আধুনিক রেডিও রিমোট কন্ট্রোলের সূচনা।

১৯১২: যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পাঠ্যক্রম শুরু হয়।

১৯১৫: প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে শ্যাম্পেনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়।

১৯১৮: প্রথম বিশ্বযুদ্ধে জেনারেল এডমন্ড অ্যালেনবির নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর মেগিডোর যুদ্ধ শেষ হয়।

১৯২৬: আন্তর্জাতিক দাসপ্রথা দমনে জাতিসংঘ কর্তৃক ‘দাসত্ব কনভেনশন’ স্বাক্ষরিত হয়।

১৯৩৭: দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: চীনের অষ্টম রুট আর্মি পিংশিংগুয়ানের যুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পায়।

১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করে দেশটিতে ইহুদি শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে।

১৯৫৬: প্রথম আটলান্টিক মহাসাগরীয় টেলিফোন কেবল ব্যবস্থা ‘টিএটি-১’ উদ্বোধন করা হয়।

১৯৫৭: মার্কিন সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আরকানসাসের লিটল রক সেন্ট্রাল হাই স্কুলে জাতিগত বৈষম্য দূরীকরণ নিশ্চিত করা হয়।

১৯৫৯: শ্রীলঙ্কার (তৎকালীন সিলন) প্রধানমন্ত্রী এস. ডব্লিউ. আর. ডি. বন্দরনায়েকে এক বৌদ্ধ ভিক্ষুর গুলিতে গুরুতর আহত হন এবং পরদিন মারা যান।

১৯৬২: আনুষ্ঠানিকভাবে আলজেরিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৬২: আবদুল্লাহ আল-সাল্লাল ইয়েমেনকে প্রজাতন্ত্র ঘোষণা করলে উত্তর ইয়েমেনে দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬৪: পর্তুগিজ শাসন থেকে মুক্ত হতে মোজাম্বিকের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।

১৯৬৯: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) চার্টার বা সনদ স্বাক্ষরিত হয়।

১৯৭২: বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।

১৯৭৪: জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।

১৯৭৮: বোয়িং ৭২৭ মডেলের একটি উড়োজাহাজের সঙ্গে সেসনা ১৭২ বিমানের সংঘাতের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সান ডিয়েগোতে বিমান দুর্ঘটনায় ১৪৪ জনের মৃত্যু হয়।

১৯৮১: স্বাধীন রাষ্ট্র হিসেবে বেলিজ জাতিসংঘে যোগদান করে।

১৯৯৭: ফিলিস্তিনের মুক্তিকামী নেতা খালেদ মাশালকে হত্যার উদ্দেশ্যে চালানো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়।

২০০৩: জাপানের হোক্কাইদো দ্বীপে শক্তিশালী ৮.০ মাত্রার ভূমকম্পন অনুভূত হয়।

জন্ম

১৬২০: ফ্রাঁসোয়া বার্নিয়ার, ফরাসি পর্যটক ও চিকিৎসক।

১৮৯৭: উইলিয়াম ফকনার, নোবেল বিজয়ী প্রখ্যাত মার্কিন কথাসাহিত্যিক।

১৯১৯: সামসন এইচ চৌধুরী, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্কয়ার গ্রুপ-এর প্রতিষ্ঠাতা।

১৯২৯: বারবারা ওয়াল্টারস, প্রখ্যাত মার্কিন নারী সাংবাদিক ও সংবাদ উপস্থাপক।

১৯৩৯: ফিরোজ খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক।

১৯৪৪: মাইকেল ডগলাস, অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৫০: জাফর ইকবাল, আশির দশকের জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।

১৯৫৫: কার্ল-হাইন্ৎস রুমেনিগে, প্রখ্যাত জার্মানি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা।

১৯৬৫: মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক।

১৯৬৮: উইল স্মিথ, বিশ্বখ্যাত মার্কিন অভিনেতা ও হলিউড তারকা।

১৯৬৯: ক্যাথরিন জিটা-জোন্স, অস্কারজয়ী ওয়েলসীয় অভিনেত্রী।

১৯৬৯: হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

মৃত্যু

১৯৬২: আবদুল খালেক ইঞ্জিনিয়ার, চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা।

১৯৭০: এরিখ মারিয়া রেমার্ক, কালজয়ী জার্মান ঔপন্যাসিক।

১৯৯০: প্রফুল্লচন্দ্র সেন, স্বাধীনতা সংগ্রমী ও পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী।

২০০১: সমর দাস, বাংলাদেশের বিখ্যাত সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা।

২০১১: ওয়াঙ্গেরি মাথেই, নোবেলশান্তি বিজয়ী কেনিয়ার প্রখ্যাত পরিবেশবাদী।

২০২০: এস. পি. বালসুব্রহ্মণ্যম, ভারতের প্রখ্যাত নেপথ্য সঙ্গীতশিল্পী।

২০২১: কমলা ভাসিন, প্রখ্যাত ভারতীয় নারীবাদী লেখক ও অধিকারকর্মী।

দিবস ও অন্যান্য

বিশ্ব ফার্মাসিস্ট দিবস।

ওআইসি প্রতিষ্ঠা দিবস।