রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কারণ এবং অপরাধীদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।