যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, "খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির যুক্ত থেকে নাশকতামূলক কার্যক্রমে ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।"

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তার বিরুদ্ধে থানায় থাকা একাধিক পুরোনো অভিযোগ এবং সাম্প্রতিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।