সরকারি চাকরিতে ২৫ বছরের মেয়াদ পূর্ণ করার আগেই যদি কোনো কর্মচারী পদত্যাগ করেন, তবে তিনি পেনশন সুবিধা পাবেন না। সম্প্রতি আপিল বিভাগ এক রায়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন।
বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ গত ১১ মার্চ এই রায় প্রদান করেন। তবে রায়টি প্রকাশিত হয়েছে ৯ জুলাই।






