ব্যাংকঋণের চাপ কমাতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়বে সরকার
ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমাতে আন্তর্জাতিক বাজারে বন্ড ও সুকুক ছাড়ার পরিকল্পনা করছে সরকার। নিউইয়র্ক ও লন্ডনের বাজারে বন্ড ছাড়ার মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থনৈতিক সংবাদ ও বাজার পরিস্থিতি
ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমাতে আন্তর্জাতিক বাজারে বন্ড ও সুকুক ছাড়ার পরিকল্পনা করছে সরকার। নিউইয়র্ক ও লন্ডনের বাজারে বন্ড ছাড়ার মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য ‘নির্বাচিত রূপকথা’ ও ‘কাজী নজরুল ইসলামের কবিতা’ শীর্ষক দুটি ব্রেইল বই প্রকাশ করেছে মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ।
এনভিডিয়ার শেয়ারের দরপতনে কোম্পানিটির বর্তমান ও সাবেক ছয় নির্বাহী ও পরিচালকের সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার। তাঁদের মধ্যে তিনজন হারিয়েছেন শতকোটিপতির মর্যাদা।
কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচির সমন্বয় প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।
ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে নাবিল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের সাথে আগামীর পথে’ আয়োজনের রাজশাহী পর্ব।
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এই পাঁচ দফায় প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী
শ্রম আইনের ১৩(১) ধারায় মজুরিহীন কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন পোশাক মালিকেরা; শ্রমিকনেতারা একে কৌশল বলে অভিহিত করেছেন।
জাতীয় সম্পদ হিসেবে বন্ধ কলকারখানা সচল রাখার নির্দেশ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
২০১৩ ও ২০২৩ সালে মালিকপক্ষের কম মজুরি প্রস্তাব ঘিরে পোশাক শ্রমিকদের বড় আন্দোলন হয়। এবার ৩২ হাজার টাকার দাবির বিপরীতে মালিকদের প্রস্তাব কত হবে?
এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন।
মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। কোনো বিদেশি বা আমদানি করা পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না।
সাভার-আশুলিয়া ও গাজীপুরের অনেক কারখানা বন্ধের মুখে। অরাজকতা সৃষ্টির মাধ্যমে অযৌক্তিক মজুরি ঘোষণার চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।