লক্ষ্মীপুরে বিএনপির নেতার গোয়ালে মিলল চুরি হওয়া গরু, দলের শোকজ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরি হয়ে যাওয়া একটি গরু স্থানীয় এক বিএনপি নেতার গোয়াল থেকে উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে পুলিশ গরুটি উদ্ধার করে। এ ঘটনায় দলের ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।