কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন
কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ
কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট তীব্র। ৩৩টি পদের বিপরীতে মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত থাকলেও চারজন প্রেষণে অন্যত্র থাকায় বাস্তবে সেবা দিচ্ছেন ১৩ জন। বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের কারণে তিন লাখের বেশি মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া বাসায় অজ্ঞাতপরিচয় যুবকের ছুরিকাঘাতে তরুণী সানজিদা আক্তারের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিখোঁজ ১৪ বছর বয়সী শাকিলের মরদেহ উদ্ধার। ময়নাতদন্তের জন্য মরদেহ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার দায় স্বীকার করল আসামি; স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ ঘণ্টায় গ্রেপ্তার ও আলামত জব্দ।
কুষ্টিয়ায় সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দায়ীদের গ্রেপ্তার না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
গতকাল শনিবার রাতে রাজধানীর শাহবাগের তিন নেতার মাজারের কাছে, হাজারীবাগের একটি ফলের আড়তের সামনে ও মৌচাকে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
খুলনায় চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চার শিক্ষার্থীসহ ২৫ জনের নাম আসামি করা হয়েছে।
রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা ও কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতির স্থানীয় কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়।
বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীব্র ভাঙনে বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীতে বিলীন হয়েছে। মসজিদ, বসতভিটা ও দোকানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে পড়েছেন স্থানীয়রা।
নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক নেতা মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।