স্বৈরাচার ও গুপ্ত দল আবারও এক হয়েছে: তারেক রহমান
ফেনীতে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার ও গুপ্ত দলের নতুন জোটের বিষয়ে সতর্ক করেছেন।
বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ
ফেনীতে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার ও গুপ্ত দলের নতুন জোটের বিষয়ে সতর্ক করেছেন।
বগুড়ায় নতুন জেলা ও দায়রা জজ পদায়ন নিয়ে আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে।
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে সিম নিবন্ধনের অভিযোগে ডিবি'র অভিযানে তিনজনকে গ্রেপ্তার। তাদের কাছ থেকে সিম কার্ড ও যন্ত্রপাতি জব্দ।
চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ি ঢলে ১০০ হেক্টর জমি তলিয়ে গেছে। এতে দুই শতাধিক কৃষক বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও চূড়ান্ত গেজেটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেনের নাম না থাকায় তার চাকরির স্বপ্ন ভেঙে গেছে। তিনি সুষ্ঠু তদন্ত ও যোগদানের নিশ্চয়তা দাবি করছেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র হাবিবকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাহিদ শেখকে পুলিশ আটক করেছে।
বরিশাল নগরে তালাবদ্ধ একটি কক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঢাকা থেকে লালমনিরহাটগামী একটি চলন্ত বাসে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। প্রসববেদনা ওঠার পর বাস থেকে পুরুষ যাত্রীদের নামিয়ে নারী যাত্রীদের সহায়তায় বাসের ভেতরেই সন্তান জন্ম দেন তিনি।
নড়াইল সদরে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আয়োজিত এই প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার প্রায় ১২০টি ষাঁড় অংশ নেয়।
ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।