ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ৯০ দিনের মধ্যে গভর্নিং বডির
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ছবি সংযুক্ত না করে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিতে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। পর্দানশিন নারী হিসেবে ছবি তোলা থেকে বিরত থাকায় এনআইডি না থাকায় সুবিধা বঞ্চিত হওয়ার অভিযোগ ছিল আবেদনকারীর।
নির্বাসনসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে কাউকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়ার ঘটনায় রাষ্ট্রের ওপর ক্ষতিপূরণ আরোপের এটাই প্রথম ঘটনা।
মুন্সীগঞ্জের নাগরিক হাইকোর্টে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধকারী সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন।
আওয়ামী লীগ ও এর সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদালতে বিষয়টি কার্যতালিকায় উঠলেও শুনানি হয়নি।
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি শেষ, রায়ের অপেক্ষায়।
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ দীর্ঘ দুই বছর পর হাইকোর্টের আদেশে পুনর্বহাল হয়ে সোমবার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
হাইকোর্ট ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত ১৪৭ সচিবকে বকেয়া আনুতোষিক ও উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন।
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও অন্য মামলা থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না।
রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, পাঁচজন খালাস পেয়েছেন।
আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়া বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন।
উচ্চ আদালতের স্থিতাবস্থা আদেশের পরও জনতার বাজারে তালা দেওয়ার অভিযোগ। বাজার আবার চালুর দাবি উদ্যোক্তাদের।
২০২৪ সালের নভেম্বরে হাইকোর্ট থেকে সারা দেশের মেট্রোপলিটন এলাকা ও মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুটি মামলায় আগাম চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন রিয়াজ।
জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাংবিধানিকভাবে সুরক্ষা চেয়ে করা রিটের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
হাইকোর্ট বুড়িগঙ্গা তীরের বর্জ্য অপসারণে ১৫ দিনের সময় দিয়েছেন এবং চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার সুগন্ধা সৈকতে বালিয়াড়ি ধ্বংস করে সড়ক নির্মাণের বিরুদ্ধে বেলা ও এইচআরপিবি'র আবেদনে হাইকোর্ট আট সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে।
হামে শিশু মৃত্যুতে এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন নয়, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। টিকা সংগ্রহ ও সরবরাহে গাফিলতির অভিযোগ তুলে শিশুটির পিতা দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মাগুরার শিশুধর্ষণ ও হত্যার মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে। সংগঠনটি বলেছে, এতে পরিবেশ আইন ও হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন হচ্ছে।
কাবিননামার ফরম সংশোধন করে বর-কনের আগের বিয়ে, সন্তান ও এনআইডি তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
৯৯৯ সেবায় বিলম্ব ও জিরো এফআইআর ব্যবস্থা চালু না করায় স্বরাষ্ট্র সচিব ও আইজিপি সহ চারজনকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল দিয়েছেন হাইকোর্ট।