পুলিশের খোঁজার মধ্যেই ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘টুকরো টুকরো করব’
‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব’—এভাবে ফেসবুকে হুমকি দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হুমকি দিয়ে পোস্ট দেন তিনি।