র-এর এজেন্টরা রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করছে: ছাত্রশিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, দেশের রাজনীতি ও অর্থনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টরা প্রভাব বিস্তার করছে। তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল রাখার চেষ্টা চলছে।