মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্প উদ্বোধন
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রতিমন্ত্রী রাজীব আহসানের উপস্থিতিতে শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রতিমন্ত্রী রাজীব আহসানের উপস্থিতিতে শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙনে ঝুঁকিতে কল্যাণপুর ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র। ভাঙন এলাকা থেকে উপকেন্দ্রের দূরত্ব মাত্র ২৫০ মিটারে নেমে এসেছে।
ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। এ খবর পেয়ে জেলার মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভোলা-১ (সদর) আসনের সাংসদ সদস্য ও...
তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, বাঙালি ও ঘাঘট নদীবেষ্টিত গাইবান্ধা জেলা। এ জেলায় প্রতিবছরই বিভিন্ন নদীগর্ভে বিলীন হয় শত শত বিঘা কৃষিজমি, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার সাঘাটা উপজেলার যমুনা...
মালয়েশিয়ায় বছরের পর বছর পরিশ্রম করে জমানো টাকায় স্বপ্নের বাড়ি তৈরি করেছিলেন শরীয়তপুরের জাজিরার জুলহাস খান। কিন্তু সেই স্বপ্নের ঠিকানা স্থায়ী হলো না। তীব্র নদীভাঙনে চোখের সামনেই বসতবাড়িটি পদ্মার গর্ভে...
বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে গত দুই বছরে অন্তত ৪০ পরিবার বসতভিটা হারিয়েছে। এছাড়া স্থানীয় সড়ক ও বিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থাও হুমকির মুখে পড়েছে।
বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীব্র ভাঙনে বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীতে বিলীন হয়েছে। মসজিদ, বসতভিটা ও দোকানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে পড়েছেন স্থানীয়রা।
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর জোয়ার ও নদীভাঙনে সড়ক তলিয়ে যাওয়ায় এক ব্যক্তির মরদেহ জানাজার মাঠে নিতে স্বজনদের কোমরসমান পানি মাড়াতে হয়েছে।
পিরোজপুরের কঁচা, বলেশ্বর, পানগুছি, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর ভাঙনে বসতভিটা ও জমি বিলীন হচ্ছে। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনে আবু হানিফা জামে মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও এলাকায় ধারাবাহিক ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়রা উদ্বিগ্ন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে জীর্ণ ও পরিত্যক্ত ভবনে চিকিৎসাসেবা চালুর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্রুত চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন।
পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত হয়েছে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন। নদীভাঙন ও সাপের আতঙ্কে এলাকাবাসী উদ্বিগ্ন।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের মধ্যকুমরপুরে ছয় সন্তানের কেউ খোঁজ না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আহাম্মদ হোসেন ও ছাপিয়া বেগম। নদীভাঙনে হারিয়ে গেছে নিজের ভিটেমাটি, নেই সরকারি ভাতা।
কুড়িগ্রামের চারটি আন্তঃসীমান্ত নদীর তীব্র স্রোতে চলতি বর্ষায় শত শত বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ।
রামপালের রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও ক্ষতিপূরণ দাবিতে স্থানীয়দের মানববন্ধন।
ঝালকাঠির কেফাইতনগর এলাকায় গাবখান নদীর তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবার ও মসজিদ ঝুঁকিতে থাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।
ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে খোদাবক্সপুর গ্রামের প্রায় অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে, যার ফলে শত শত মানুষ ভিটেমাটি ও কৃষিজমি হারিয়েছেন।
সাতক্ষীরা শহরের জনসংখ্যার এক চতুর্থাংশ জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী। তাদের আবাসন সংকট নিরসন ও সুরক্ষায় নাগরিক নেতাদের ৮ দফা দাবি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেল চরাঞ্চলের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংশ্লিষ্ট দপ্তরের দীর্ঘসূত্রতা ও অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় যমুনা ও অন্যান্য নদীর পানি বৃদ্ধিতে ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে, যার ফলে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
নীলফামারীর ডোমার উপজেলায় স্লুইসগেট ধসের পর ভয়াবহ নদীভাঙনে হালিমা বেগমের পুরো বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে স্থানীয়দের চলাচলের রাস্তা বিচ্ছিন্ন হওয়া এবং কৃষিজমিতে সেচসংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
গাইবান্ধায় প্রবল নদীভাঙনের মুখে পড়েছে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলজিইডির ত্রিমোহনী সেতু। এর ফলে সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তার ভয়াবহ নদীভাঙনে বসতভিটা হারাচ্ছেন শত শত মানুষ। স্থায়ী বাঁধের দাবিতে আর্তনাদ করছেন স্থানীয়রা, যাদের অনেকের কাছে ‘তিস্তা মহাপরিকল্পনা’ এখন কেবলই এক অধরা স্বপ্ন।
ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, আগামী একনেক সভায় বড় বাজেট অনুমোদন হলে ভোলার নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।