নেপালের আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় খেলবেন সাতক্ষীরার রায়হান
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া থেকে উঠে এসে আন্তর্জাতিক কাবাডির মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ খেলোয়াড় মো. রায়হান হোসেন।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া থেকে উঠে এসে আন্তর্জাতিক কাবাডির মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ খেলোয়াড় মো. রায়হান হোসেন।
ব্যবসা ও টেলিভিশন জগতে পরিচিতি পাওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হলেন মৌলভীবাজারের ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান।
গত ৩০ সেপ্টেম্বর অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছে কচ্ছপতলী আলোর পাঠশালার বালিকা কাবাডি দল। দুর্গম এলাকার শিক্ষার্থীদের এই সাফল্য সবার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
কুষ্টিয়ায় জেলা পুলিশের আয়োজনে '১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬' এর উদ্বোধন হয়েছে। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরে কঠিন হয়ে দাঁড়াল বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা। আগামী ম্যাচে মুখোমুখি হবে ভারতের সাথে।
এশিয়ান গেমসের ছেলেদের কাবাডি গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে ‘অলআউট’। দক্ষিণ কোরিয়াকে দুবার অলআউট করে ৪ পয়েন্ট পায় বাংলাদেশ।
‘৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর বালিকা কাবাডি সেমিফাইনালে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় দলকে ২১-০৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে কচ্ছপতলী আলোর পাঠশালা দল।
রোয়াংছড়ি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর হাডুডু বা কাবাডি আসরে কচ্ছপতলি আলোর পাঠশালার বালিকা দল চ্যাম্পিয়ন এবং বালক দল রানার্সআপ হয়েছে।
কুষ্টিয়ায় জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ম্যাচে হেরে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ শিক্ষার্থীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে।